Home » উৎসাহে কিছুটা ভাটার টান, তারমধ্যেও আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগোচ্ছে কোন কোন দল?

উৎসাহে কিছুটা ভাটার টান, তারমধ্যেও আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগোচ্ছে কোন কোন দল?

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,২৮ নভেম্বর : ক্রিকেট বিশ্বকাপ শেষ হতেই শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপ শেষ হলেও কুড়ি ওভারের ম্যাচের দিকে নজর রাখছেন এক শ্রেণীর ক্রিকেটপ্রেমী। আর এইসময় ফুটবল নিয়ে আলোচনা কমই হচ্ছে। যেটুকু আলোচনা ফুটবল ঘিরে সেই আলোচনার সিংহভাগ কেড়ে নিয়েছে আন্তর্জাতিক ফুটবল। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের লিগ আইএসএল বা ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে মাতামাতি বেশ কম তবুও  আপনগতিতে চলছে আইএসএল। এক নজর দেওয়া যাক, কোন দলগুলি এবার আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ছুটছে।

আরও পড়ুন রিঙ্কু সিং শুরু করেছেন কী?

এবার আইএসএলে প্রতিটি দলের ২২ টি করে ম্যাচ রয়েছে। অর্থাৎ আইএসএলে চ্যাম্পিয়ন হতে হলে ম্যারাথন লিগে ধারাবাহিক পারফর্ম করতে হবে। নজর রাখলে দেখা যাবে যে, আইএসএলে এবার অংশগ্রহণকারী ১২টি দলের মধ্যে অনেকেরই ৬-৭ টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এই মুহূর্তে একমাত্র মোহনবাগানের খেলা ম্যাচের সংখ্যা ৪। তারা এএফসি বেশ খারাপ ফল করলেও আই লিগে ৪ম্যাচের ৪ টি ১২ পয়েন্ট পেয়ে বসে আছে। পয়েন্টের বিচারে যুগ্মভাবে একই বিন্দুতে অবস্থান করছে এফ সি গোয়া ও কেরালা ব্লাস্টার্স। দুই দলের পয়েন্ট সংখ্যা ১৬ হলেও গোল পার্থক্যর ফারাকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে গোয়া। তাদের খেলা ম্যাচের সংখ্যাও কেরালার চেয়ে একটি কম। তৃতীয়,চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে মোহনবাগান, মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসি। এরপরে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড। সপ্তম স্থানে রয়েছে চেন্নাইয়ান।সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর অবস্থান আট নম্বরে। ৬ খেলায় ৫ পয়েন্ট পেয়ে ইস্টবেঙ্গল রয়েছে নবম স্থানে। এরপরে যথাক্রমে রয়েছে জামসেদপুর ও হায়দ্রাবাদ। বারো দলের মধ্যে সবচেয়ে নিচে রয়েছে এবারের আইএসএলে নবাগত দল পাঞ্জাব এফসি।।

আরও পড়ুন সূর্যের ভারতীয় ব্রিগেড অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ৪৪ রানে

About Post Author