স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ ডিসেম্বর: ডার্বি কাণ্ডের জের। বাংলা ফুটবল সংস্থা বা আইএফএ-র বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত মোহনবাগানের (Mohun Bagan)। ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচের জন্য আইএফএকে (IFA) আর টিকিট দেওয়া হবে না। শুক্রবার আইএফএকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হল মোহনবাগানের তরফ থেকে। এতদিন ময়দানের ক্লাবগুলিকে আইএসএলের টিকিট সংগ্রহ করতে হত আইএফএ-র মাধ্যমে। এবার থেকে সরাসরি ময়দানের ক্লাবগুলিকে টিকিট পাঠাবে মোহনবাগান। ফুটবলপ্রেমীদের ধারণা বৃহস্পতিবারের ডার্বি কাণ্ডের জেরে এই কঠোর সিদ্ধান্ত মোহনবাগানের।

আইএফএ-র বিরুদ্ধে আইএসএলের টিকিট মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘আমরা আইএফএ-কে আইএসএলের টিকিট দিই ক্লাবগুলিকে বন্টন করার জন্য। ক্লাবগুলি সেই আদৌ টিকিট পায় কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আইএসএলের টিকিট নিয়েও হয়তো রাজনীতি করে আইএফএ। সেই কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার থেকে আমরাই ময়দানের ক্লাবগুলিকে সরাসরি টিকিট দেব।’’ যদিও মোহনবাগানের টিকিট না পেলেও খুব বেশী সমস্যা হবে না বলে জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘মোহনবাগানের পাঠানো টিকিট আমরা ক্লাবগুলিকে দিতাম। মোহনবাগান যদি এবার নিজেরাই সরাসরি ক্লাবগুলিকে টিকিট দিয়ে দেয়, আমরা তো খুশি। ক্লাবদের কোনও সমস্যা না হলে আমাদের কেন হবে?’’ তবে আইএফএ ও মোহন সচিবের বাকযুদ্ধ এখানেই থেমে থাকেনি নয়।
????????Mohun Bagan GS Debashish Dutta announced Mohun Bagan are checking about the possibility of quitting IFA as IFA is always creating trouble for Mohun Bagan.
Mohun Bagan will register themselves under Odisha FA or Jharkhand FA if necessary. [Ei Samay]#MBFT #JoyMohunBagan pic.twitter.com/TKKxSOJjCO
— Mohun Bagan & Indian Football (@MBnINDIA) December 1, 2023
প্রয়াত মোহনবাগান সচিব অঞ্জন মিত্রর প্রসঙ্গও উল্লেখ করেন দেবাশিস। তিনি বলেন, ‘‘আইএফএ অপদার্থতা সংগঠন। সে কারণে অঞ্জনদা অতীতে আইএফএ-র সঙ্গ ছেড়ে ঝাড়খণ্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হওয়ার কথা বলেছিলেন।’’ এই প্রসঙ্গে আইএফএ সচিব বলেন, ‘‘যদি ঝাড়খণ্ডে মোহনবাগানের সুবিধে হয় তাহলে যাবে। এমনিতেই ওরা কয়েকবছর কলকাতা লিগ খেলছে না। ময়দানের সব ক্লাবগুলির জন্যই আইএফএ-র সিদ্ধান্ত এক। কোনও একটি ক্লাবের ইচ্ছা মত আইএফএ চলতে পারে না। তাহলে তো এবার থেকে সবক’টি ক্লাব ঠিক করে দেবে, কবে কবে লিগের ম্যাচ খেলবে। ম্যাচের দিন জানার জন্য আমরা মোহনবাগান কর্তাদের সঙ্গে অনেকবার আলোচনায় বসেছি। তাদের দাবি ডিসেম্বরের শেষে গিয়ে খেলবে। একটা ম্যাচের জন্য একমাস লিগ স্থগিত করা যায় না।’’
বৃহস্পতিবার নৈহাটিতে আয়োজিত কলকাতা লিগের ডার্বিতে খেলতে যায়নি মোহনবাগান। সেই কারণেই প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দেওয়া হয়েছে। এই ম্যাচের দিন বদলানোর দাবি তুলেছিল মোহনবাগান। যা কর্ণপাত করেনি আইএফএ। মাঠে দল না নামানোয় কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে মোহনবাগানকে। শাস্তি ঠিক করা হবে রেফারির রিপোর্টের ভিত্তিতে।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?