Home » শহরজুড়ে উত্তুরে হাওয়ার আমেজ, একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ

শহরজুড়ে উত্তুরে হাওয়ার আমেজ, একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক, ১০ ডিসেম্বর: দুর্যোগ কাটিয়ে আকাশ পরিষ্কার হতেই অবশেষে দেখা মিলছে ঘন কুয়াশার। হেমন্তের হিমেল হাওয়ায় ভোর হতেই শিরশিরানি শুরু। শহরজুড়ে উত্তুরে হাওয়ার আমেজ। ক্রমশ কমছে তাপমাত্রার পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলেই খবর। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দু’দিনের মধ্যেই আরও ঠান্ডা পড়বে। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট। যদিও ভারতের উপকূলবর্তী একাধিক রাজ্যে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া। 

আরও পড়ুন     IND-ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হার ভারতীয় মহিলা দলের

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতার আকাশ মেঘলাই থাকবে। সকাল থেকে রোদের তেমন দেখা মেলেনি রোদের। নিম্নচাপের প্রভাব কাটতেই উত্তুরে হাওয়ার দেখা মিলেছে। মেঘের পরত কাটিয়ে ইতিমধ্যেই বাংলায় ঢুকছে শীত৷ কলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। নিম্নচাপের রেশ কাটতেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে চুটিয়ে শীত উপভোগ করছে বঙ্গবাসী। ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৮ থেকে ৯৪ শতাংশ।

পূর্বাভাস বলছে, পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও রাতের দিকে তাপমাত্রা ক্রমশ কমছে। গত কয়েকদিন ধরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমেছে। বিকেলের পর তাপমাত্রা আরও কমবে। হেমন্তের হিমেল হাওয়ায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অসম, মিজোরাম, মণিপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস।

About Post Author