সময় কলকাতা ডেস্ক, ১২ ডিসেম্বর: জমজমাট খাওয়াদাওয়া ছাড়া যেন বাঙালির ভুরিভোজ জমতেই চায় না। সারাদিন অফিসের কাজের পর তেলে ঝালে ভালো মন্দ রান্নার জন্য রাতের সময়টাই যেন বেশি স্পেশাল। কিন্তু সবসময় চিকেনের একই পদ খেতে কার ভালো লাগে বলুন তোঁ? চেনা পদের অচেনা বদল দেখতে নৈশভোজে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে চিকেন কাবুলি পোলাও। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই নৈশভোজে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন চিকেন কাবুলি পোলাও। মটন কষার সঙ্গে একেবারে জমে যাবে চিকেন কাবুলি পোলাও। চিকেন কাবুলি পোলাও বানানোর জন্য রইল খুব সহজ একটি রন্ধন প্রণালী-

আরও পড়ুন AFC CUP: মুর্তাদা ফলের দুরন্ত গোল, এএফসি কাপে বসুন্ধরাকে হারিয়ে নয়া ইতিহাস ওড়িশা এফসির
উপকরণ
চিকেন- ১ কেজি
কিশমিশ- ২ টেবিল চামচ
কাঠবাদাম- ২ টেবিল চামচ
বাসমতি চাল- ৩ কাপ
জল- ৬ কাপ
তেজপাতা- ৩টি
তেল- আধ কাপ
নুন- আধ চা চামচ
রসুন- ৮ থেকে ৯ কোয়া
টম্যাটো- ২টি
পেঁয়াজ- ২টি
গরম মশলা- আধ চা চামচ
চিনি- দেড় চা চামচ
নুন- আধ চা চামচ
গাজর- ১ কাপ

প্রণালী
চিকেন কাবুলি পোলাও বানানোর জন্য প্রথমেই একটি বড় পাত্রে জল ফুটতে দিন। এর মধ্যে দিয়ে দিন রসুন, নুন এবং তেজপাতা। এবার চিকেন দিয়ে থেকে ৩০ মিনিট মত মাংস সেদ্ধ হতে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে ওই সেদ্ধ হওয়া চিকেন স্টক রেখে দিন। এবার কড়াইতে একটু তেল গরম করে তাতে গাজর দিয়ে দিন। হালকা ভাজা হলে তুলে রেখে দিন। এরপর ওই তেলের মধ্যেই কিশমিশ এবং কুচো করে রাখা কাঠবাদাম সামান্য ভেজে তুলে রাখুন। কড়াইতে মিহি করে কাটা পেঁয়াজ, রসুন দিয়ে দিন। এবার এর মধ্যে একে একে সেদ্ধ করে রাখা মুরগির মাংস, টম্যাটো, নুন, গরম মশলা, চিনি এবং আগে থেকে রেখে দেওয়া মাংসের স্টক দিয়ে দিন। পাঁচ মিনিট মত নেড়েচেড়ে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিন। এবার এর মধ্যে গাজর, মুরগির মাংস এবং কাঠবাদাম দিয়ে দিন। কড়াইয়ের মুখ ঢেকে আরও কিছুক্ষণ রান্না করুন। ব্যস তৈরি লোভনীয় চিকেন কাবুলি পোলাও।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি