Home » আসানসোলের প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর হানা

আসানসোলের প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর হানা

সময় কলকাতা ডেস্ক, ১৩ ডিসেম্বর: ফের রাজ্যে আয়কর অভিযান। আসানসোলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে বুধবার সকালেই আয়কর দপ্তরের হানা। তৃণমূল বিধায়কের গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বিধায়কের বাড়ি ছাড়াও আসানসোল, দুর্গাপুর ও রানিগঞ্জের আরও ছয়-সাত জায়গায় চলছে তল্লাশি অভিযান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর পাঁচটা নাগাদ মোট নটি গাড়িতে আয়কর দপ্তরের আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জায়ানরা এসে পৌঁছায়।

আরও পড়ুন     SOUTHAFRICA-INDIA: কাজে এল না রিঙ্কু-সূর্যর অর্ধশতরান, হার দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু ভারতের

এরপরই কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা বিধায়কের বাড়ির ভেতরে প্রবেশ করেন। কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও চলছে তল্লাশি অভিযান। তবে, সোহরাবকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে কি না, তা এখনও জানা যায়নি। গোটা ঘটনায় সকাল থেকেই এলাকা জুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতা তথা রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক সোহরাব আলির বার্নপুরের বাড়ি সহ বেশ কিছু জায়গায় এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। একটা সময়ে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পেশায় লোহার কারবার করতেন সোহরাব। বার্নপুর ইস্পাত কারখানার সঙ্গেও তাঁর যোগ ছিল বলে জানা গিয়েছে। একাধিকবার তাঁর বিরুদ্ধে অবৈধ ব্যবসার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন  পাঠক-পাঠিকাদের সংবর্ধনা প্রদান : সংস্কৃতির লালন পালন কাটোয়া মহকুমা গ্রন্থাগারের

২০১১ সালে তৃণমূলের টিকিটে বিধানসভা ভোটে লড়াই করেন তিনি। জিতেও যান। ২০১৬ সালে ফের তাঁকে টিকিট দেয় শাসকদল। অন্যদিকে, ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়ি, অফিস ও গুদামসহ একাধিক জায়গায় চলছে আয়কর তল্লাশি। সেখান থেকে উদ্ধার হওয়া টাকার অঙ্ক ইতিমধ্যেই ৪০০ কোটি পার করেছে। আয়কর আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ধীরজ সাহুর পৈত্রিক বাড়ির নীচে গোপন কুঠুরিতে লুকানো রয়েছে বিপুল ধন সম্পত্তি। সেই বিপুল ধন সম্পত্তির খোঁজেই আনা হয়েছে জিও সার্ভিলেন্স মেশিন। ধীরজ সাহুর বাড়ি চারিদিক থেকে ঘিরে রেখেছে সিআইএসএফ।

About Post Author