Home » জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য

জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য

সময় কলকাতা ডেস্ক, ১৩ ডিসেম্বর: জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছে নবান্ন। বিধানসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন আম্বেদকরের মূর্তির সামনে বিক্ষোভ দেখায় শাসকদলের বিধায়করা। সেই সময় হঠাৎ জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেছিলেন শাসক দলের বিধায়করা। বিরোধী শিবিরে বিধায়করা সরকার-বিরোধী স্লোগান তোলে। জাতীয় সঙ্গীত অবমাননার মামলা আদালতে উঠতেই অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। 

আরও পড়ুন  পাহাড়েও শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ জিটিএ-র বিরুদ্ধে , সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় গত সপ্তাহেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ১০ বিজেপি বিধায়ক। যদিও বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এফআইআরকে চ্যালেঞ্জ করা হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করার অনুমতিও পান তাঁরা। গত রবিবারই জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় আরও তিন বিজেপি বিধায়ককে তলব করেছিল লালবাজার পুলিশ। তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়, শালতোড়ার চন্দনা বাউরি ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে তলব করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। এর আগে ৫ জন বিধায়ককে তলব করা হয়েছিল। এরপরই সেই তালিকায় যুক্ত হন আরও তিনজন। এই তিনজনকে গত সপ্তাহেই তলব করা হয়েছিল। এই একই মামলায় ডাকা হয়েছিল বাঁকুড়ার নীলাদ্রিশেখর দানা, শিলিগুড়ির শঙ্কর ঘোষ, পুরুলিয়ার সুদীপ কুমার মুখোপাধ্যায়, মাদারিহাটের মনোজ টিজ্ঞা ও ফালাকাটার দীপক বর্মনকে।

 

উল্লেখ্য, শাহি সভার দিন তৃণমূলের ধর্ণা কর্মসূচি চলছিল বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে। সেই সময় বিজেপি বিধায়করাও পাল্টা বিক্ষোভ দেখান বিধানসভায় গাড়ি বারান্দার সামনে। তৃণমূলের অভিযোগ, তারা যখন জাতীয় সঙ্গীত গাইছিলেন, তখন বিজেপির বিধায়করা চিৎকার করছিলেন তারস্বরে। তৃণমূলের দাবি, জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বিজেপি বিধায়করা। তারপরেই তৃণমূলের পরিষদীয় দলের তরফে অধ্যক্ষের কাছে এ নিয়ে অভিযোগ জানানো হয়। এরপরই বিধানসভার সচিব হেয়ার স্ট্রিট থানার পুলিশকে অভিযোগ জানান। ১১ জনের নামে অভিযোগ জমা পড়ে। তার থেকে ৫ জনকে ডাকা হয় সোমবার। মঙ্গলবার হাজির হতে বলা হয়েছে তিনজনকে।

About Post Author