Home » শীতকালে ত্বকের পরিচর্যায় আজই খাদ্যতালিকায় যোগ করুন এই খাবার

শীতকালে ত্বকের পরিচর্যায় আজই খাদ্যতালিকায় যোগ করুন এই খাবার

সময় কলকাতা ডেস্ক, ১৭ ডিসেম্বরঃ জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে। বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট। হিমেল ও শুষ্ক হাওয়া বইতে শুরু করেছে। এই সময় ত্বকের রুক্ষতা বেড়ে যায় কয়েকগুণ। ত্বকে নানা চর্মরোগের সমস্যাও দেখা দেয়। শীতকালে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় পা ও ঠোঁটে। শীতকালে ত্বকের পরিচর্যায় বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তবেই শীতেও সুস্থ থাকতে পারবেন। শীতকালে ত্বকের পরিচর্যায় খাওয়াদাওয়ার কিছু ত্রুটির জন্য নানা রোগের সম্ভাবনা বেড়ে যায়। তাই এইসময় নিজেকে সুস্থ রাখতে রোজকার খাবারের তালিকায় কিছু খাবার যোগ করতে পারেন। এই তালিকায় রয়েছে-

আরও পড়ুন  রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন কিশোর দত্ত

পালং শাক
শীতকালে ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পালং শাক দারুণ উপকারী। পালং শাকে ভিটামিন-ই সহ একাধিক খনিজ রয়েছে। ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই পালং শাক।
ভিটামিন বি ৩ সমৃদ্ধ খাবার
ত্বকের পরিচর্যায় ভিটামিন বি ৩ সমৃদ্ধ খাবারও খেতে পারেন। ভিটামিন বি ৩ ত্বকের আর্দ্রতা যোগায়। ত্বকের টেক্সচার ঠিক রাখে। এতে আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। যা আপনার ত্বককে ভালো রাখে। এটি খেলে ত্বকের জেল্লা হবে চোখে পড়ার মতো। এক্ষেত্রে আপনি মাছ, ডিম, অ্যাভোকাডো, দুধের তৈরি খাবার খেতে পারেন।
ব্রকোলি
শীতকালে বাজারে প্রচুর পরিমাণে ব্রকোলি পাওয়া যায়। এতে রয়েছে আয়রন, ক্যালশিয়াম, ভিটমিন সি, ই এবং প্রিবায়োটিক ফাইবার। ত্বকে জেল্লা ধরে রাখতে সাহায্য করে ব্রকোলি। অ্যান্টি-অক্সিড্যান্ট, জ়িঙ্ক এবং কপারের মতো উপাদান ত্বকের সংক্রমণ রুখতে সাহায্য করে।
টোম্যাটো
টোম্যাটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন সি। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বকের নানা সমস্যার সমাধানও করে। ত্বকের আর্দ্রভাব বজায় রাখতে টোম্যাটো খেতে হবে। ত্বকের পরিচর্যায় টোম্যাটোও হয়ে উঠতে পারে অন্যতম উপাদান।

About Post Author