সময় কলকাতা ডেস্ক, ১৮ডিসেম্বর: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবসময়ই শরীরের ওপর একটু বাড়তি নজর দিতে হয়। কেননা ডায়াবেটিস এমন একটি রোগ যা পুরোপুরি নিরাময় করা কখনোই সম্ভব নয়। এই রোগ দিন যত যায়, ততই মানুষের অসুস্থতা বাড়িয়ে তোলে। ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ যা দেহের রক্তে শর্করার মাত্রা বাড়াতে এবং দেহের পর্যাপ্ত ইনসুলিন তৈরি বন্ধ হয়ে যায়। যদিও এই রোগটি পরিচালনা করা কঠিন তবে অসম্ভব নয়। পুজোর সময় একটু অনিয়ম হবেই। তাই এই সময় সুস্থ থাকতে চিকিৎসকের পরামর্শ মতো চলার পাশাপাশি খাওয়াদাওয়াতেও বদল আনা প্রয়োজন। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে পাতে এমন কিছু খাবার রাখতে হবে, যা প্রোটিন সমৃদ্ধ। দেখে নিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে কি কি খাবার পাতে রাখা উচিত-

দই খান
দইয়ের মতো উপকারী খাবার খুব কমই রয়েছে। পেটের সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে দই। এই খাবারে থাকে ভালো পরিমাণে ল্যাকটোব্যাসিলাস। এটা হল প্রোবায়োটিক। এই ভালো ব্যাকটেরিয়া শরীরের জন্য ভালো। তাই সুস্থ থাকতে দই আপনাকে রোজ খেতে হবে।
পর্যাপ্ত পরিমাণে জল
পুজোর সময় বাইরে বেরোলে পর্যাপ্ত জলপান করতে হবে। ডায়াবিটিস রোগীরা পুজোর দিনে অন্ততপক্ষে ২ থেকে ৩ লিটার জলপান করুন। এতে ডায়াবেটিস কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে।
বাদাম
বাদাম, আখরোট ও পিস্তার মতো বাদামে রয়েছে ফাইবার, হেলদি ফ্যাট ও প্রোটিনে ভরপুর। যে কারণে চিনি বা মিষ্টি খাওয়ার ইচ্ছা কম হয় এবং পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে।
রাজমা
রাজমা সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এর মধ্যে চিনিও একেবারে কম পরিমাণে থাকে। আর এই রাজমা প্রোটিনের খুব ভাল উৎস। এর মধ্যে থাকে আয়রন, ফসফরাস, ভিটামিন কে ইত্যাদি।
স্ট্রবেরি
লো গ্লাইসেমিক ইনডেক্স হওয়ার কারণে রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে স্ট্রবেরি। যার ফলে স্ট্রবেরি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম শক্তি বাড়ে, ওজনও নিয়ন্ত্রণে থাকে।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে