সময় কলকাতা ডেস্ক, ১৭ ডিসেম্বরঃ রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এজি হিসাবে ইস্তফা দেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয় কিশোর দত্তের নাম নিয়ে। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। কয়েকদিন আগেই নতুন অ্যাডভোকেট জেনারেল হিসাবে কিশোর দত্তের নাম রাজ্যপালের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠিয়েছিল নবান্ন। যদিও বেশ কিছু রিভিউয়ের জন্য ফের তা রাজ্যের কাছে পাঠিয়ে দেন রাজ্যপাল। সেই রিভিউ প্রক্রিয়া সম্পন্ন করে ফের সেই নাম রাজ্যপালের কাছে পাঠানো হয়।
আরও পড়ুন Premier League: প্রিমিয়ার লিগে ফের ধাক্কা গুয়ার্দিওলার সিটির, জয় চেলসির
শনিবারই রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, ‘সরকার যে ফাইল পাঠিয়েছিল, সেটায় সই করে পাঠিয়ে দিয়েছি।’ উল্লেখ্য, কয়েকমাস আগেই নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে নিয়েছিলেন আইন মন্ত্রী মলয় ঘটককে। যদিও সরকারের আইনি ব্যবস্থাপনা নিয়ে মুখ্যমন্ত্রী খুশি নন। তার দু’দিন পর অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সেই বৈঠকের পর আইন মন্ত্রী মলয় ঘটক প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে ফোন করেছিলেন। তার মধ্যে দিয়েই বোঝা যায় যে প্রবীণ আইনজীবী কিশোর দত্তকে ফের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল সাবাহ প্রয়াত
প্রসঙ্গত,রাজ্যে অ্যাডভোকেট জেনারেল বা আইনজীবীদের পদত্যাগের ঘটনা নতুন কিছু নয়। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক অ্যাডভোকেট জেনারেল, আইনজীবী পরিবর্তিত হয়েছেন বা পদত্যাগ করেছেন। এর আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র পদত্যাগ করেছিলেন। পদত্যাগ করেছিলেন বিমল চট্টোপাধ্যায়। আইনজীবী জয়ন্ত মিত্রও পদত্যাগ করেছিলেন। এমনকী কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছিলেন। যদিও এই সমস্ত আইন বিশেষজ্ঞরা কেন পদত্যাগ করেছলেন তার যথাযথ কারণ প্রকাশ্যে আসেনি।


More Stories
তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে অপসারিত মমতা, সাসপেন্ড অভিষেক
পশ্চিমবঙ্গ নতুন সরকারের নতুন পূর্ণাঙ্গ বাজেট, কী পেল রাজ্যবাসী?
তারকেশ্বরে শ্যামাপ্রসাদের স্মরণে নরেন্দ্র মোদি, কৃষকদের প্রকল্পের সূচনা