সময় কলকাতা ডেস্ক, ১৮ ডিসেম্বর : দেশের রাজধানী দিল্লি বা রাজ্যের রাজধানী কলকাতার সাথে পাল্লা দিয়ে উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসাত হয়ে উঠছে বিভিন্ন ক্রীড়ার অন্যতম চৰ্চাকেন্দ্র। ইদানীং আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হচ্ছে বারাসাতে। এবার প্রতিবেশী দেশগুলির প্রতিযোগীদের নিয়ে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আসর বসেছিল উত্তর ২৪ পরগনার জেলা সদরে।
৩২ তম আন্তর্জাতিক শোটোকান ক্যারাটে প্রতিযোগিতার আসর ঘিরে বারাসাতের সুভাষ ময়দান সরগরম হয়ে রইল বর্ষশেষের আগে। ডিসেম্বরের ১৬ ও ১৭ তারিখে ভারত নেপাল বাংলাদেশ সহ একাধিক দেশের প্রতিযোগিরা অংশ নিলেন । খেলাকে ঘিরে আবেগ ছিল দর্শকদের মধ্যে আর হয়তো তাই তৃণমূল নেতা ও রাজ্যের বিধায়ক নারায়ণ গোস্বামী এই প্রতিযোগিতার প্রথম দিন শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে জানালেন, ক্যারাটে ক্রীড়া দক্ষতার যেমন পরিচয় রাখে- তেমনই মানুষের আত্মরক্ষার অধিকার কে সুনিশ্চিত করে। তিনি আরও বলেন আধুনিক জীবনে নারীদের আত্মরক্ষার বিষয়টিকেও অনেকাংশে সুনিশ্চিত করে তুলেছে ক্যারাটে।।
আরও পড়ুন পুরসভার উদ্যোগে বারাসাত বইমেলার পরে এবার জেলা গ্রন্থমেলাও বারাসাতে


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে