সময় কলকাতা ডেস্ক, ২০ ডিসেম্বর: শীতের আমেজে বাধা, ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার আমেজ থাকলেও তাপমাত্রার হেরফের হচ্ছে। বুধবার থেকে আরও বাড়তে পারে পারদ। আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলেই খবর। তবে, হেমন্তের হিমেল হাওয়ায় ভোর হতেই শিরশিরানি শুরু হয়েছে। সন্ধ্যা নামার পরেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে।
আরও পড়ুন IPL: নিলাম টেবিলে ঝড় কলকাতা নাইট রাইডার্সের, গুজরাটকে হারিয়ে বাদশার দলে স্টার্ক
অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। এদিকে, উত্তর ভারতে আগামী সাতদিনের মধ্যে সক্রিয় থাকবে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ২২ ডিসেম্বর এই সিস্টেম আরও শক্তিশালী হবে। এর জেরে ২৩ এবং ২৪ ডিসেম্বর দেশের একাধিক রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত হাঁড় কাঁপানো শীতের দেখা মিলবে না। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পশ্চিমের জেলাগুলোতে রীতিমতো মতো হাঁকিয়ে ব্যাটিং করছে শীত। চলতি সপ্তাহের হাওয়া বদল হবে। উত্তুরে হাওয়ার দেখাও মিলেছে। বুধবার আকাশ পরিষ্কার থাকবে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৯১ শতাংশ।
পূর্বাভাস বলছে, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। কলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ পরিষ্কার থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে। মেঘের পরত কাটিয়ে বাংলায় ঢুকছে শীত৷ উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?