স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ ডিসেম্বর: ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ জয় ওয়েস্ট-ইন্ডিজের। সিরিজে ৩-২ ব্যবধানে ইংরেজদের হারিয়ে দিল ক্যারিবিয়ানরা। টানটান ম্যাচে রোভমান পাওয়েলরা জয় ছিনিয়ে নিয়েছেন ৪ উইকেটে। ৪৩ রান করে ক্যারিবিয়ানদের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেন সাই হোপ। এর আগে একদিনের সিরিজও নিজেদের নামে করেছিল গত বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা দলটি। এবার টি-টোয়েন্টি সিরিজ জিতে বাইশ গজে রাজকীয় প্রত্যাবর্তন করল ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন ডিএ বৃদ্ধির পরদিনই নবান্নের সামনে বিক্ষোভ আন্দোলনকারীদের, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে
ত্রিনিদাদের ব্রায়ান লারা নামাঙ্কিত ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান ইন্ডিজ অধিনায়িক। প্রথমে ব্যাট করে শুরুটা খারাপ করেনি ইংরেজরা। তবে ১১ রানে ডাগআউটে ফেরেন ওপেনার জস বাটলার। অপর ওপেনার ফিল সল্ট শুরুটা ভালো করেও বড় রান করতে পারেননি। ২২ বলে ৩৮ রান করে ফেরেন তিনি। ৫ টি চার ও ১ টি ছয় মারেন সল্ট। চার নম্বরে নেমে ২৯ বলে ২৮ রান করেন লিয়াম লিভিংস্টোন। তার ব্যাট থেকে আসে দুটি ছয়। এছাড়া লোয়ার মিডল অর্ডারে ২১ বলে ২৩ রান করেন মঈন আলি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩২ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে সফল হয়েছেন গুদাকেশ মোতি। তিনি ৩ উইকেট নিয়েছেন। এছাড়াও ২ টি করে উইকেট নিয়েছেন জেসন হোল্ডার, আকিল হোসেন ও আন্দ্রে রাসেল।
রান তাড়া করতে শুরুতেই ব্র্যান্ডন কিংয়ের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩ রান করে ডাগআউটে ফেরেন ক্যারিবিয়ান ওপেনার। দারুণ শুরু করেও দ্রুত উইকেট দিয়ে আসেন নিকোলাস পুরাণ। ৬ বলে ১০ রান করেন তিনি। অপর ওপেনার জোনাথন চার্লস ফেরেন ২৭ রানে। ১ টি চার ও ২ টি ছয় মারেন চার্লস। চতুর্থ উইকেটে দলের হাল ধরেন সাই হোপ ও শেরফান রাদারফোর্ড। ২৪ বলে ৩০ রান করে ফেরেন রাদারফোর্ড। ব্যাট হাতে এই ম্যাচে ব্যর্থ অধিনায়ক পাওয়েল ও আন্দ্রে রাসেল। পাওয়েল ৮ রান করেন ও রাসেলের ব্যাট থেকে আসে ৩ রান। যদিও তাতে জিততে অসুবিধে হয়নি দলের। নিজের কাধে দায়িত্ব নিয়ে দলকে জেতান সাই হোপ। ৪৩ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ২ টি চার ও ১ টি ছয়ে। শেষ বেলায় তাকে সঙ্গ দেন জেসন হোল্ডার। চার বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের হয়ে রিসি টপলি ও আদিল রশিদ ২ টি করে উইকেট নেন। ক্রিস ওকস ও স্যাম কারান ১ টি করে উইকেট পেয়েছেন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার