সময় কলকাতা ডেস্ক, ২৬ ডিসেম্বর: জাঁকিয়ে শীত উধাও। ফের হাওয়া বদল! শীতের পথে বাধা দিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। বর্ষশেষে ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে।বুধবার থেকেই আরও বাড়বে তাপমাত্রা। গোটা দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার আমেজ থাকলেও তাপমাত্রার হেরফের হচ্ছে। সন্ধ্যা নামার পরেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। হেমন্তের হিমেল হাওয়ায় ভোর হতেই শিরশিরানি শুরু হয়েছে। কিন্তু তারপরেও গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বেলা বাড়তেই গরম পড়তে শুরু করেছে। তারই মধ্যে বছরের শেষের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে।
আরও পড়ুন সার্কাসের দিন, উৎসবের দিন, রুচিশীল বিনোদনের দিন বারাসাতে
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বাড়তে পারে তাপমাত্রার পারদ। তবে, নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কারণ উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তাপমাত্রার পারদ। আপাতত হাঁড় কাঁপানো শীতের দেখা মিলবে না। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। তবে, পশ্চিমের জেলাগুলোতে রীতিমতো মতো হাঁকিয়ে ব্যাটিং করছে শীত। উত্তুরে হাওয়ার দেখাও মিলেছে। বুধবার সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৮ থেকে ৮৯ শতাংশ।
পূর্বাভাস বলছে, শৈতপ্রবাহ চলছে একাধিক রাজ্যে। অধিকাংশ সমতলভাগেই তাপমাত্রা নিম্নমুখী। উত্তর ভারত জুড়েই বাড়ছে শীতের দাপট। এদিকে, মহারাষ্ট্রেও হু হু করে উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে। যদিও কলকাতায় ক্রমশ বাড়ছে তাপমাত্রা। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ পরিষ্কার থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
বিজেপি ইতিহাস জানে না, ভারতকে ধ্বংস করে দিচ্ছে : কাকলি ঘোষ দস্তিদার
জাল লটারির ব্যবসা, অভিযোগ দায়ের