Home » পাতুরি নয়, রেস্তোরাঁর স্টাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন বাটার ভেটকি কোফতা

পাতুরি নয়, রেস্তোরাঁর স্টাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন বাটার ভেটকি কোফতা

সময় কলকাতা ডেস্ক, ২৬ ডিসেম্বর: সবসময় ভেটকি মাছের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন বাটার ভেটকি কোফতা। বিশেষ করে ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সঙ্গে একবার এই মাছের রেসিপি খেলে আর ভুলতে পারবেন না। রান্নাঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন বাটার ভেটকি কোফতা। বাটার ভেটকি কোফতা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি।

আরও পড়ুন  আবার দুর্ঘটনা বর্ধমান নবদ্বীপ রোডে, প্রাণ গেল বাবার, আহত পুত্র

উপকরণ
ভেটকি মাছ-৫০০ গ্রাম
দুধ-আড়াই কাপ
পাউরুটির গুঁড়ো -২ কাপ
ডিম-১টি
রসুন কুচি- ৮ কোয়া
পেঁয়াজ – ১টি কুচিয়ে রাখা
আদা – ১ চামচ
জিরে গুঁড়ো – ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো – ৩ চা চামচ
টমেটো পিউরি – ৫ চামচ
মাখন গলানো- ৩ চামচ
ধনেপাতা, লেবু, নুন ও চিনি- পরিমাণ মত

প্রণালী
প্রথমে ভেটকি মাছ হালকা করে ভেজে নিন। এরপর ভাজা মাছ হাত দিয়ে চেটকে নিন। এরপর একটা বাটিতে পাউরুটির গুঁড়ো, ২ কাপ দুধ, ডিম, ৪ কোয়া কুচিয়ে রাখা রসুন, ভেটকি মাছ এবং নুন, চিনি পরিমাণ মতো দিয়ে ভাল করে চেটকে নিন। ছোট গোল আকারে কোফতা বানিয়ে তা অল্প তেলে ভেজে উঠিয়ে রাখুন। এবার কড়াইতে রসুন ও অল্প তেলে দিন। ধীরে ধীরে তার মধ্যে যোগ করুন পেঁয়াজ, আদা ও বাকি রসুনটুকুও। একটু নেড়ে নিয়ে দিয়ে দিন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ২ চামচ গরম মশলা গুঁড়ো, নুন, চিনি এবং টমেটো পিউরি। এবার একটু কষিয়ে নিয়ে এই মিশ্রণটি একবার মিক্সিতে ঘুরিয়ে নিন। তারপর কড়াইয়ে মাখন দিয়ে মিশ্রণটা ঢেলে দিন বাকি গরম মশলা গুঁড়ো এবং ১/২ কাপ দুধ সহ। একটু নাড়াচাড়া করে কোফতাগুলি দিয়ে দিন। এবার ঢাকা দিয়ে কম আঁচে রাঁধুন যতক্ষণ ফুটছে। ফুটে এলে নামিয়ে নিয়ে উপর দিয়ে লেবুর টুকরো এবং ধনেপাতা সাজিয়ে পরিবেশন করুন বাটার ভেটকি কোফতা

About Post Author