সময় কলকাতা ডেস্ক, ৩০ ডিসেম্বর: অবশেষে ডান কাঁধে সফল অস্ত্রোপচার মুখ্যমন্ত্রীর। তিনি সুস্থ আছেন। তাঁর ডান কাঁধে একটি মাংসপিন্ড ধরা পড়েছিল। যদিও সেটি ম্যালিগন্যান্ট নয় নিশ্চিত হয়ে চিকিৎসকরা অপারেশন করেছেন। শুক্রবার বিকাল ৪টে নাগাদ রাজ্যের সেরা সরকারি সুপার স্পেশ্যালিটি অস্ত্রোপচার হল রাজ্যের প্রশাসনিক প্রধানের। তবে, অস্ত্রোপচারের কিছুক্ষণের মধ্যেই মমতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।সূত্র মারফত জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ডান কাঁধে ছোট্ট গোলাকৃতির মাংসপিণ্ডের অস্ত্রোপচার হয়েছে। উডবার্নের ওটি কক্ষে প্রথম অস্ত্রোপচার হয় মুখ্যমন্ত্রীরই।
আরও পড়ুন এবার শিয়ালদহ-হাওড়া স্টেশন থেকেই মিলবে এসি লোকাল ট্রেন, জেনে নিন টিকিটের দাম
কার্যত মুখ্যমন্ত্রীকে দিয়েই উদ্বোধন হল নবরূপে সজ্জিত উডবার্নের অস্ত্রোপচার কক্ষের। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর অপারেশনের আগে তিন দফায় ওটি কক্ষের ফিউমিগেশন হয়। অর্থাৎ সংক্রমণ রোধে জীবাণু নাশ করার প্রক্রিয়া চলে। বৃহস্পতিবার বিকাল পাঁচটা নাগাদ ফিউমিগেট করে ওটি কক্ষ বন্ধ রাখা হয়েছিল। শুক্রবার অপারেশনের আগে সেটি খোলা হয়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী চেয়েছিলেন তাঁর অপারেশনের সময় বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত কার্ডিওলজিস্ট ধীমান কাহালি থাকুন। শেষ পর্যন্ত অপারেশনের আগে এসএসকেএমের প্রবীণ কার্ডিওলজিস্টের মত নেওয়া হয়।
আরও পড়ুন করোনা আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় দক্ষিণী অভিনেতা তথা ডিএমডিকে দলের প্রতিষ্ঠাতা বিজয়কান্ত
অপারেশন নিয়ে হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রুটিন চেক আপের জন্য এসেছিলেন। রুটিন চেক আপের সময় তাঁর ডান কাঁধের পুরনো চোটের জায়গায় একটি অস্ত্রোপচারের প্রয়োজন হয়। সেটা করা হয়েছে।’ এদিন বিকালেই আবার হাসপাতাল থেকে বের হওয়ার মুহূর্তে মমতার সঙ্গে দেখা করতে আসেন মেয়র ফিরহাদ হাকিম। হাসপাতাল থেকে বের হওয়ার মুহূর্তে রাজ্যবাসীকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই। হাসপাতালে এসেছিলাম। সকল স্তরের সরকারি কর্মীদের আমি শুভেচ্ছা জানাই। নতুন বছর সবার ভাল কাটুক।’


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
মানসিক ভারসাম্য হারিয়ে টালা ব্রিজের ল্যাম্প পোস্টের মাথায় কসরৎ
মৌলবাদের ভ্রূকুটি পেছনে ফেলে কলকাতায় তসলিমা নাসরিন