সময় কলকাতা ডেস্ক, ৩০ ডিসেম্বর: শহর জুড়ে শুরু হয়ে গিয়েছে বর্ষবরণের কাউন্টডাউন। পার্কস্ট্রিট থেকে শুরু করে রেস্তোরাঁ-পাব, শহরের অলিগলি সবই সেজে উঠছে। বর্ষশেষের দিন হোক বা বর্ষবরণের দিন, পার্টি সেরে বাড়ি ফেরার পথে যাতে কোনও দুর্ঘটনা না হয় সেজন্যই কলকাতা পুলিশের তরফে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। বর্ষবরণে অপ্রীতিকর ঘটনা এড়াতে মদ্যপ ব্যক্তিদের গাড়ি চালানোর বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। ইতিমধ্যে এই বিষয়ে হোটেল এবং রেস্তোরাঁগুলোকে জানিয়ে দিয়েছে হোটেল মালিক সংগঠন। প্রতিবছরই ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শহর কলকাতার পানশালা-রেস্তোরাঁতে উপচে পড়া ভিড় থাকে। বাড়তি নজরদারি থাকা সত্ত্বেও যেন পুরোপুরি ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশদের। তাই এবার আগেভাগেই সতর্ক করতে শহর-শহরতলির সমস্ত বার, রেস্তোরাঁকে নোটিস পাঠাচ্ছে সংশ্লিষ্ট সংগঠণ।
আরও পড়ুন ১২ ঘণ্টা বনধ! সারনা ধর্মের জন্য পৃথক কোড চালুর দাবিতে ফের আন্দোলনে আদিবাসী সেঙ্গেল অভিযান
ইতিমধ্যেই নতুন বছর উদযাপনে কোনও ধরনের বিশৃঙ্খলতা এড়ানোর জন্য একাধিক পদক্ষেপ করছে বিধাননগর পুলিশ কমিশনারেটও। একদিকে যেমন বার ও পাব কর্তৃপক্ষের কাছে গিয়েছে পুলিশের বার্তা। তেমনই শহর কলকাতা পার্টি জোন হিসেবে পরিচিত এলাকাগুলিতে চলবে দেদার নজরদারি। অন্যদিকে বর্ষবরণে সাধারণ মানুষের কথা মাথায় রেখে রবি ও সোমবার মহানগরীতে মোতায়েন করা হচ্ছে বিশাল পুলিশ বাহিনী। অতিরিক্ত প্রায় ৫০০০ পুলিশকর্মী পথে নামাতে চলেছে লালবাজার। ৩১ তারিখ রাতে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, নিউ মার্কেট চত্বরের ভিড় সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো এবং হোটেলের লগবুকে নাম এং পরিচয়পত্রের উল্লেখ বাধ্যতামূলক করতে বলা হয়েছে। সূত্রের খবর,১ জানুয়ারিতে শহরে মোতায়েন থাকছে ২৩০০ পুলিশ। যানজট রুখতে পার্ক স্ট্রিটকে ‘নো পার্কিং জোন’ করা হয়েছে।
জানা গিয়েছে,‘ওয়ান ওয়ে’ গাড়ি চলবে। বাইক এবং গাড়ি রাসেল স্ট্রিট ও ক্যামাক স্ট্রিটে গিয়ে পার্কিং করতে হবে। ইতিমধ্যেই পার্ক স্ট্রিটের জন্যর আলাদা করে কন্ট্রোল রুম খোলা হচ্ছে। মোট ৬টি সেক্টরে ভাগ করা হয়েছে পার্ক স্ট্রিটকে। গোটা পরিস্থিতির নজরদারিতে থাকবেন ১১ জন ডিসি। ১১টি ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হবে। এমনকী থাকছে ড্রোনের ব্য বস্থাও। পার্ক স্ট্রিটে দূর দূরান্ত থেকে আগত মানুষদের সহায়তার জন্যন থাকছে ১৫টি পুলিশ অ্যারসিস্ট্যান্ট বুথ। হোটেল ও রেস্তোরাঁ, পানশালাতেও নজর থাকছে পুলিশের কড়া নজরদারি। ৯৭ পয়েন্টে নাকা চেকিং থাকছে। অপ্রীতিকর ঘটনা রুখতে ২০টি মোটর সাইকেলে করে পুলিশ টহলদারি চালাবে। ৫৮টি পিসিআর ভ্যানের মধ্যে ২৩টিই থাকবে পার্ক স্ট্রিট চত্বরে। এছাড়াও থাকছে ৭টি অ্যাম্বুল্যালন্স। অন্যদিকে, মদ্যপ অবস্থা গাড়ি চালনো নিয়ন্ত্রণে শহরের পার্টি জোনগুলির নিরাপত্তায় বাড়তি সতর্কতা অবলম্বন করবে পুলিশ। অত্যাধুনিক ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে পাঁচ মিটার দূর থেকে গাড়িচালকদের পরীক্ষা করা হবে। পুলিশের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালালে তাঁদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ করা হবে।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস