সময় কলকাতা ডেস্ক, ২ জানুয়ারি: শীত প্রেমীদের জন্য দুঃসংবাদ। জাঁকিয়ে শীত কবে পড়বে রাজ্যে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। নতুন বছরের শুরুতেই ফের হাওয়া বদলের পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আরব সাগরে শক্তি বাড়াচ্ছে একটি নিম্নচাপ। বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলে ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ আগামী ৪৮ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে। এর অভিমুখ হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর এই নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত কয়েকদিন ধরেই বাংলার উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাওয়ার কারণে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটেছে। শীত তেমন না থাকলেও সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে একাধিক জেলা। কলকাতায় ঠান্ডার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শীত উধাও। উত্তুরে হাওয়ার প্রবেশে ক্রমশ বাধা দিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত আপাতত শীতের আমেজ থাকছে না বঙ্গে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, তিলোত্তমায় সকালের দিকে কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। মঙ্গলবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৪ থেকে ৯২ শতাংশ। কলকাতার পারদ আপাতত ১৭ ডিগ্রির মধ্যেই থাকবে। যদিও বঙ্গে আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ। নতুন বছরের শুরুতেই জাঁকিয়ে শীতের আশা আর আপাতত নেই। কারণ উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। তবে, পশ্চিমের জেলাগুলোতে রীতিমতো মতো হাঁকিয়ে ব্যাটিং করছে শীত।
পূর্বাভাস বলছে, সিকিমে বৃষ্টি ও তুষারপাতের কারণে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। উত্তর ভারত জুড়েই বাড়ছে শীতের দাপট। শৈতপ্রবাহ চলছে একাধিক রাজ্যে। অধিকাংশ সমতলভাগেই তাপমাত্রা নিম্নমুখী। মহারাষ্ট্রেও হু হু করে উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। যদিও কলকাতায় তাপমাত্রার হেরফের হচ্ছে। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। পশ্চিমের জেলাগুলিতেও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। এদিকে, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ পরিষ্কার থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!