সময় কলকাতা ডেস্ক, ১ জানুয়ারিঃ কাতলা মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ঝোল হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই—নানা ভাবেই বাঙালির মন জয় করেছে কাতলা মাছ। কাতলা মাছ মানেই কি ঝোল? অথবা কালিয়া? সেই দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মৌরি কাতলা। কাতলা মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন মৌরি কাতলা। বাড়ির ছোট থেকে বড়ো, সবাই একেবারে চেটেপুটে খাবে মৌরি কাতলা। কিংবা সাদা ভাতের একেবারে জমে যাবে মৌরি কাতলা। মৌরি কাতলা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন প্রাক্তন অলিম্পিয়াড সেমিফাইনালিস্টের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
উপকরণ
কাতলা মাছ-৫ পিস
রসুন বাটা-এক টেবিল চামচ
টমেটো বাটা-এক টেবিল চামচ
টক দই-এক কাপ
পেঁয়াজ কুচি-দুই টেবিল চামচ
লঙ্কাগুঁড়ো-স্বাদমতো
মৌরি গুঁড়ো-২ টেবিল চামচ
আদা বাটা-এক টেবিল চামচ
হলুদ গুঁড়ো-১ টেবিল চামচ
সরষের তেল-এক কাপ
নুন-স্বাদমতো

রন্ধন প্রণালী
প্রথমে কাতলা মাছ গুলোকে ভালো করে নুন, হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে তাতে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো বাটা এবং সমস্ত গুঁড়ো মশলা, নুন, চিনি স্বাদমতো, টক দই দিয়ে ভালো করে কষাতে হবে। এরপর সামান্য উষ্ণ গরম জল দিয়ে মাছ গুলো দিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে তারপর ১৫ মিনিট পরে ঢাকা খুলে ওপরে সামান্য গরম মশলার গুঁড়া ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মৌরি কাতলা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি