স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ জানুয়ারি: ফিফার বর্ষসেরার একাদশে থাকবেন কোন এগারো জন ফুটবলার? বুধবার প্রাথমিক তালিকাটি প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। মোট ২৩ জন ফুটবলারের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় জায়গা করে নিয়েছে ফুটবলের দুই মহারথী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। আগামী ১৫ জানুয়ারি ইংল্যান্ডের লন্ডনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বছরের সেরা একাদশ ঘোষণা করা হবে।
আরও পড়ুন হাওড়ার বাগনানে মর্মান্তিক দুর্ঘটনা, বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ গেল সাব ইন্সপেক্টর সহ ২ জনের
দীর্ঘ প্রায় দুই দশক বিশ্ব ফুটবলের সিংহভাগ জুড়ে তাদের বিচরণ। একজন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অপরজন, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। তবে দুজনেই গত মরশুমে ইউরোপীয় রাজত্বের পাট সমাপ্ত করে পাড়ি জমিয়েছেন বিশ্বের দুই প্রান্তে। রোনাল্ডো গিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। সৌদি প্রিমিয়ার লিগে প্রতিদিন নিজেকে নতুন করে আবিষ্কার করছেন ৩৮ বছরের পর্তুগিজ তারকা। অপরদিকে, উত্তর আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। গোলাপি জার্সিতে তিনিও প্রমাণ করছেন বয়স কেবল একটি সংখ্যা। তার পুরস্কার পেলেন দুজনেই। ফিফার বর্ষসেরা একাদশের মনোনয়ন পেয়েছেন দুজনেই। তাঁরা ছাড়াও প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছেন আরও ২১ জন ফুটবলার। ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের অগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে তৈরি হবে প্রথম একাদশ। ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলার বিচার করে তৈরি হয়েছে প্রাথমিক তালিকা।
বুধবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বা ফিফার পক্ষ থেকে এই ২৩ জনের প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে। তালিকায় রয়েছেন তিনজন গোলরক্ষক, ছয়জন ডিফেন্ডার, সাতজন মিডফিল্ডার ও সাত জন ফরওয়ার্ড। প্রিমিয়ার লিগ থেকে এই দলে স্থান পেয়েছেন মোট ১০ জন ফুটবলার। লা লিগা থেকে জায়গা পেয়েছেন ৭ জন। গতবারের ত্রিমুকুট জয়ী ম্যানচেস্টার সিটি দলের আধিপত্য রয়েছে সদ্য প্রকাশিত তালিকায়।
???? The full 23-player shortlist for the 2023 FIFA FIFPRO Men’s #World11, voted by the players for the players:
???????? @ThibautCourtois
???????? @EdersonMoraes93
???????? @EmiMartinezz1???????? @RubenDias
???????? @VirgilvDijk
???????? @EderMilitao
???????? @ToniRuediger
???????????????????????????? John Stones
???????????????????????????? @KyleWalker2????????????????????????????… pic.twitter.com/bGon9Dt5wH
— FIFPRO (@FIFPRO) January 3, 2024
একনজরে দেখে নেওয়া যাক কারা কারা সুযোগ পেয়েছেন দলে?
গোলরক্ষক:
থিবো কোর্তোয়া (বেলজিয়াম ও রিয়াল মাদ্রিদ), এডারসন (ব্রাজিল ও ম্যানচেস্টার সিটি), এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলা)
ডিফেন্ডার:
রুবেন দিয়াজ (পর্তুগাল ও ম্যানচেস্টার সিটি), ফন ডাইক (নেদারল্যান্ডস ও লিভারপুল), এডার মিলিতাও (ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ), রুডিগার (জার্মানি ও রিয়াল মাদ্রিদ), জন স্টোনন্স (ইংল্যান্ড ও ম্যানচেস্টার সিটি), কাইল ওয়াকার (ইংল্যান্ড ও ম্যানচেস্টার সিটি)
মিডফিল্ডার:
জুড বেলিংহাম (ইংল্যান্ড ও রিয়েল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম ও ম্যানচেস্টার সিটি), ইকাই গুনদোয়ান (জার্মানি ও ম্যানচেস্টার সিটি), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদ), রদ্রি (স্পেন ও ম্যানচেস্টার সিটি), বার্নার্দো সিলভা (পর্তুগাল ও ম্যানচেস্টার সিটি), ফেদেরিকো ভালভার্দে (উরুগুয়ে ও রিয়াল মাদ্রিদ)
ফরওয়ার্ড:
করিম বেনজেমা (স্পেন ও রিয়াল মাদ্রিদ), আর্লিং হাল্যান্ড (নরওয়ে ও ম্যানচেস্টার সিটি), হ্যারি কেন (ইংল্যান্ড ও টটেনহ্যাম), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স ও পিএসজি), লিওনেল মেসি (আর্জেন্টিনা ও পিএসজি) , ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেড), ভিনিসুয়াস জুনিয়র (ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ)


More Stories
এশিয়ান গেমসে জাপানের বিরুদ্ধে জয় ভারতের মেয়েদের
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অভিষেকের তবুও অক্ষত সাহিলের রেকর্ড
কেন মমতার দাদা অজিত বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন?