সময় কলকাতা ডেস্ক , ৫ জানুয়ারি : তিন টেস্টের সিরিজে ২- ০ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার ফাঁস তৃতীয় টেস্টেও ক্রমেই পাকিস্তানের গলায় শক্ত হয়ে আটকে বসছে। তৃতীয় দিনের শেষে মাত্র ৮২ রানে এগিয়ে আছে পাকিস্তান। হাতে তিন উইকেট, রথী মহারথীরা আউট হয়ে ফিরে গেছেন সাজঘরে। প্রথম ইনিংসে সর্বোচ্চ রানকারী দুই ব্যাটার রিজওয়ান ও আমির জামাল অপরাজিত আছেন। ওয়ার্নারের বিদায়ী টেস্টে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া হলেও পাকিস্তানের পক্ষে আশার কথা সিডনিতে পিচের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। তৃতীয় দিনেও ১৫ টি উইকেট পড়েছে।
আরও পড়ুন LA LIGA: জয় পেয়ে লা লিগার শীর্ষে রিয়াল, অ্যাটলেতিকোকে হারিয়ে ঘারে নিঃশ্বাস খিরোনার
পাকিস্তানের প্রথম ইনিংসে ৩১৩ রানের জবাবে অস্ট্রেলিয়া ২ উইকেটে ১১৬ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে শুরু করে। লাবুশানে, স্মিথ ও মিচেল মার্শের যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত ২৯৯ রান করতে সক্ষম হয় অজি বাহিনী। এই সিরিজের আবিষ্কার আমির জামাল আবার ছ উইকেট পান।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভরাডুবির সামনে পড়ে পাকিস্তান। মিচেল স্টার্ক, হ্যাজেলউড এবং নাথান লিয়নকে সামলাতে হিমশিম খান পাক ব্যাটাররা। বাবর আজম এবং নবাগত সাইম আয়ুব প্রাথমিক ধাক্কা সামলালেও দিনের শেষদিকে ৯ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারায় পাকিস্তান। ফলে সিডনি টেস্টে রিজওয়ান – আমির জামাল ব্যাটের দিকে তাকিয়ে আছে পাকিস্তান। তারা সফল নাহলে সিডনিতে তৃতীয় টেস্টেও পরাজয় সময়ের অপেক্ষা মাত্র।।
আরও পড়ুন :দু দিনে খেল খতম, সিরিজে সমতা,একাধিক রেকর্ডের টেস্ট কেপটাউন


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার