সময় কলকাতা ডেস্ক, ৬ জানুয়ারি: পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের চোখ রাঙানির দাপটে চলছে আবহাওয়ার পালাবদল। বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর অভিমুখ হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যদিও বছরের শুরু থকেই তাপমাত্রার হেরফের হচ্ছে। সকালের দিকে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। তবে, জাঁকিয়ে শীত এখনই পড়ছে না কলকাতায়। শনি এবং রবিবার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে অর্থাৎ ঠান্ডার তেমন দাপট এখনই মিলবে না। গত কয়েকদিন ধরেই বাংলার উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাওয়ার কারণে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটেছে। শীত তেমন না থাকলেও সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছিল একাধিক জেলা। উত্তুরে হাওয়ার প্রবেশে রাজ্যের আবহাওয়ার আমুল পরিবর্তন ঘটবে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে।
আরও পড়ুন ইন্ডিয়ান মুজাহিদিন সন্ত্রাসী খুনে অভিযুক্ত গ্যাংস্টার শরদ মহল অজ্ঞাত আততায়ীর গুলিতে নিহত
হাওয়া অফিস সূত্রে খবর, সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা। শনিবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে৪৯ থেকে ৮৯ শতাংশ। এদিকে, জাঁকিয়ে শীত কবে পড়বে রাজ্যে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে, জানুয়ারির ১০ তারিখ থেকে শীতের ইনিংস শুরু হবে বলেই জানা গিয়েছে। উত্তুরে হাওয়ার দাপটঅ ক্রমশ বাড়ছে। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। তবে, পশ্চিমের জেলাগুলোতে রীতিমতো মতো হাঁকিয়ে ব্যাটিং করছে শীত।
পূর্বাভাস বলছে,রবিবার পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। উত্তর ভারত জুড়েই বাড়ছে শীতের দাপট। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের কারণে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বেশি। অধিকাংশ সমতলভাগেই তাপমাত্রা নিম্নমুখী। শৈত্যপ্রবাহ শুরু হয়েছে রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়ে। মহারাষ্ট্রেও হু হু করে উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে। পশ্চিমের জেলাগুলিতেও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। যদিও কলকাতায় তাপমাত্রার হেরফের হচ্ছে। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ পরিষ্কার থাকবে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!