সময় কলকাতা ডেস্ক, ১০ জানুয়ারি : সুপার কাপ যাকে স্পনসরের কারণে কলিঙ্গ সুপার কাপ বলা হচ্ছে সেই প্রতিযোগিতার গ্রুপ লীগের খেলায় এ গ্রূপে নিজেদের প্রথম ম্যাচ দুটিতে জয় পেল কলকাতার দুই বড় প্রধান। মঙ্গলবার সুপার কাপে গ্রুপের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদকে হারিয়ে দেয় ৩-২ গোলের ব্যবধানে। সন্ধ্যেবেলা শ্রীনিধি ডেকানকে ২-১ গোলে হারিয়ে জয় তুলে নেয় মোহনবাগান।
কলিঙ্গ সুপার কাপের এই ম্যাচদুটি নিয়ে আলোচনা করার আগে মনে রাখা দরকার সুপার কাপের ফরম্যাট এবার খুব সহজ নয়। ২৪ও ২৫ তারিখ সেমিফাইনালে খেলবে চারটি গ্রুপ থেকে ওঠা এক একটি করে দল। এ গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে বি গ্রুপের চ্যাম্পিয়ন দল। পরের দিন সি গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে ডি গ্রুপের চ্যাম্পিয়ন দল। এর মধ্যে ডি গ্রুপের দলগুলিকে দেখলে অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে ডি গ্রুপ কার্যত গ্রুপ অফ ডেথ। কারণ এই গ্রুপে রয়েছে গোয়া ওড়িশা বেঙ্গালুরু এবং কোয়ালিফাই করা ইন্টার কাশি। বি গ্রুপে রয়েছে কেরালা ব্লাস্টার্স জামশেদপুর নর্থ ইস্ট এবং শিলং লাজং। সি গ্রুপে মুম্বাই সিটির সঙ্গে রয়েছে চেন্নাইয়ান পাঞ্জাব এবং গোকুলাম কেরালা। সাম্প্রতিক পারফরমেন্সদের ভিত্তিতে বলাই যায় বি গ্রুপ থেকে কেরালা এবং সি গ্রুপ থেকে মুম্বাই সেমিফাইনালে না উঠলে তা হবে অঘটন। ২৮ তারিখ হবে ফাইনাল ম্যাচ। তার আগে গ্রুপ লীগের ম্যাচে বাংলা তথা সারা ভারতের ফুটবলপ্রেমীদের নজর থাকছে এ গ্রুপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের দিকে।মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ হবে ১৯ তারিখ। ইস্টবেঙ্গল শ্রীনিধির বিপক্ষে খেলবে ১৪ তারিখ। সেদিনই হায়দ্রাবাদ খেলবে মোহনবাগানের বিরুদ্ধে
আরও পড়ুন SENA countries বা সেনা কান্ট্রিজ বলতে কী বোঝায়? ক্রিকেটে এই কথার প্রাসঙ্গিকতাই বা কী?
মঙ্গলবার কলিঙ্গ সুপার কাপে হায়দ্রাবাদের বিপক্ষে ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন ক্লেটন সিলভা। তৃতীয় তথা জয়সূচক গোলটি করেন ক্রেসপো। অন্যম্যাচে,মোহনবাগান এদিন প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়ে। এরপরে মোহনবাগানের হয়ে গোল করেন কামিংস ও সাদিকু এবং প্রয়োজনীয় জয় তুলে আনেন। এই মুহূর্তে পয়েন্টের দিক থেকে ইস্টবেঙ্গল ও মোহনবাগান একই জায়গায়, ফলে ১৯ তারিখের আগে এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোন দল কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে পৌঁছাবে বলা অত্যন্ত দুরূহ।
আরও পড়ুন চলে গেলেন রশিদ খান, রেখে গেলেন মুগ্ধতা


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার