Home » ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত চারমিনার এক্সপ্রেসের ৩টি কামরা

ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত চারমিনার এক্সপ্রেসের ৩টি কামরা

সময় কলকাতা ডেস্ক, ১০ জানুয়ারিঃ ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা। তেলঙ্গানার সেকেন্দ্রাবাদ জংশনের আগে নামপল্লী স্টেশনে লাইনচ্যুত চারমিনার এক্সপ্রেসের তিনটি কামরা। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। জানা গিয়েছে, বুধবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এই রেলওয়ে স্টেশনটি একটি টার্মিনাল স্টেশন যেখানে ট্রেনগুলি এসে দাঁড়ায়। ট্রেনটির শেষ কামরাটি টার্মিনালে ঢোকার আগেই কোনও ভাবে ওভারশট হয়ে যায় ট্রেনটি। সঙ্গে সঙ্গেই লাইনচ্যুত হয় তিনটি কোচ। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা পাঁচ জন আহত হয়েছেন। তাঁদের রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেই জানিয়েছেন দক্ষিণ মধ্য রেলওয়ের সিপিআরও রাকেশ।

আরও পড়ুন  ইস্ট-মোহন জিতল, এবার ফরম্যাট মাথায় রেখে কলিঙ্গ সুপার কাপে সেমিফাইনালে যাওয়ার চাবিকাঠি কী?

প্রসঙ্গত, কিছুদিন আগেই অন্ধ্রপ্রদেশের বিজিয়ানগরমে ট্রেন দুর্ঘটনা ঘটে। অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরামে বিশাখাপত্তনম-পলাশা প্যাসেঞ্জার ট্রেন ও বিশাখাপত্তনম রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয়ে যায় বিশাখাপত্তনম-রায়াগাদা প্যাসেঞ্জার ট্রেনের ৩টি বগি। জানা গিয়েছে, বিশাখাপত্তনম থেকে রায়গড় যাচ্ছিল একটি প্যাসেঞ্জার ট্রেন। ওভারহেড তারে কোনও সমস্যার জন্য সেটি দাঁড়িয়ে যায়। সেইসময়েই দ্রুতগতিতে আসা পালাসা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মারে। তাতেই বেলাইন হয় ৩টি বগি। মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান ২০ জন। গুরুতর আহত হয়েছিলেন ৫ ৬ জন।

 

দক্ষিণ-পশ্চিম রেল সুত্রে জানা গিয়েছিল, পালাসা প্যাসেঞ্জার ট্রেনটি ওই লাইনে থাকায় পিছন থেকে আসা বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটিকে লাল সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু চালক সেই সিগন্যাল না লক্ষ্য করায় ঘটে যায় বিপত্তি। ট্রেনটি গিয়ে সোজা পালাসা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে ধাক্কা মারে। মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাসও দেন তিনি। টুইটে প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহত ও নিহদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি টুইট করে ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০০০০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়। প্যাসেঞ্জার ট্রেনের বেলাইন হওয়ার ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি।

About Post Author