Home » টিভি চ্যানেলে ‘লাইভ শো’ চলাকালীন ইকুয়েডরে দুষ্কৃতী তাণ্ডব, মৃতের সংখ্যা বেড়ে ১০

টিভি চ্যানেলে ‘লাইভ শো’ চলাকালীন ইকুয়েডরে দুষ্কৃতী তাণ্ডব, মৃতের সংখ্যা বেড়ে ১০

সময় কলকাতা ডেস্ক, ১০ জানুয়ারিঃ ভয়ংকর কাণ্ড ইকুয়েডরে। টিভি চ্যানেলে লাইভ শো’ চলাকালীন বন্দুক, ডিনামাইট, গ্রেনেড হাতে ঢুকে পড়ল কুখ্যাত দুষ্কৃতীরা । জানা গিয়েছে, রবিবার জেল ভেঙে পালায় কুখ্যাত দুষ্কৃতীরা। এরপরই ইকুয়েডরে দুষ্কৃতী তাণ্ডব শুরু হয়ে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মিলিটারি অভিযানের ঘোষণা করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া।

আরও পড়ুন   KALINGA SUPER CUP: শ্রীনিধিকে হারিয়ে সুপার কাপ অভিযান শুরু মোহনবাগানের

সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার ইকুয়েডরে একটি স্থানীয় সংবাদমাধ্যমে শো চলাকালীন আচমকাই মুখোশ পরে স্টুডিয়োয় ঢুকে পড়ে দুস্কৃতীরা। এরপরই শোয়ের যারা অতিথি ছিলেন, তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে মাটিতে বসানো হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সঞ্চালক হাতজোড় করে প্রাণ ভিক্ষা চাইছেন। সঞ্চালককে হাতজোড় করে আবেদন করতে শোনা যায়, ‘ প্লিজ আমাদের মারবেন না, গুলি করবেন না’। যদিও এরপর গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় সম্প্রচার।

আরও পড়ুন  খালি করেননি সরকারি বাংলো, মহুয়া মৈত্রকে শোকজ নোটিস ডিরেক্টরেট অফ এস্টেটস-র

জানা গিয়েছে, দেশের অন্যতম শক্তিশালী অপরাধী গোষ্ঠীর সদস্যরাই টেলিভিশন চ্যানেলে হামলা চালিয়েছিল। সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে ওই গোষ্ঠীর তরফে। প্রসঙ্গত, কলোম্বিয়া ও পেরুর মাদক ব্যবসায় লাগাম টানতে চেয়েছিলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া কলোম্বিয়া। এরপর গোটা ইকুয়েডর জুড়ে শুরু হয় দুষ্কৃতী তাণ্ডব। যাকে ‘অভ্যন্তরীণ সশস্ত্র সংঘর্ষ’ আখ্যা দিয়েছেন নোবোয়া। যার ফলে আগামী ৬০ দিনের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন তিনি। এসবের মাঝেই ইকুয়েডরের কুখ্যাত গ্যাংস্টার জেল থেকে পালিয়ে যায়। এরপরেই বিচ্ছিন্ন সংঘর্ষ শুরু হয়।

About Post Author