সময় কলকাতা ডেস্ক, ২৩ জানুয়ারিঃ ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মার্কিন যুক্তরাষ্ট্রে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শিকাগো শহরের তিন জায়গায় বন্দুকবাজের হানা। গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল মোট ৮ জনের। একই ব্যক্তি তিন জায়গায় হামলা চালিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও অভিযুক্তকে এখনও ধরা যায়নি।
আরও পড়ুন ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন মামলার তদন্তে আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইকে তলব সিবিআই-এর
মার্কিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিকাগো শহরের জোলিয়েট, উইন কাউন্টির ৩টি বাড়িতে বন্দুকবাজের হামলায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে। তবে, সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে। ধৃতের নাম রোমিও ন্যান্সে। তবে কেন অভিযুক্ত এদিন তিনটি বাড়িতে ঢুকে হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে মার্কিন পুলিশ।
আরও পড়ুন রেশন দুর্নীতি মামলায় ধৃত শঙ্করের ভাই মলয় আঢ্যকে ফের তলব ইডির
জোলিয়েট পুলিশের প্রধান উইলিয়াম ইভান্স জানান, জোলিয়েটের একটি বাড়ির ভিতর থেকে প্রথমে একজনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তারপর উইন কাউন্টির ২টি বাড়ি থেকে আরও ৬ জনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।


More Stories
“সকল চুক্তির জননী ” – ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
এবার সেনাবাহিনীর কনভয়ে হামলা! হামলা চালালো বালোচ বিদ্রোহীরা, ৯০ জন পাকসেনার মৃত্যু!