Home » রেবিস ভাইরাস, জলাতঙ্ক ও স্যাগুয়ারো ন্যাশনাল পার্ক

রেবিস ভাইরাস, জলাতঙ্ক ও স্যাগুয়ারো ন্যাশনাল পার্ক

সময় কলকাতা ডেস্ক, ২৫ জানুয়ারি : জলাতঙ্ক নিয়ে মানুষের সার্বিক সচেতনতার অভাব রয়ে গিয়েছে আজও। স্বাস্থ্য সম্পর্কিত খবরাখবর যারা রাখেন তাঁরা একথা জানেন যে,রেবিস ভাইরাস আক্রান্ত প্রাণী সাধারণভাবে অদ্ভুত আচরণ করে এবং এই ভাইরাস আক্রান্ত প্রাণীদের থেকে রেবিস বা জলাতঙ্ক রোগ ছড়ায়। তবে এও ঘটনা যে, রেবিস একটি জুনোটিক রোগ যার জন্য মানুষ সাধারণত শুধুমাত্র কুকুরের কামড়কেই কারণ হিসেবে বিবেচনা করে । কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না যে কখনও কখনও অন্য অনেক প্রাণীর কামড়ও জলাতঙ্কের কারণ হতে পারে ।স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রতি বছর জলাতঙ্কের কারণে আনুমানিক ৫৫,০০০ থেকে ৬০,০০০ মানুষের মৃত্যু ঘটে । পশুদের ক্ষিপ্ত হয়ে যাওয়ার আচরণও নতুন কিছু নয় আর এর কারণ অনেক সময়ই রেবিস ভাইরাস। স্যাগুয়ারো ন্যাশানাল পার্কে এরকম একটি ঘটনা হালে ঘটেছে।

সাম্প্রতিক একটি ঘটনায় আমারিকার দক্ষিণ-পশ্চিমে অ্যারিজোনা প্রদেশের জাতীয় উদ্যান স্যাগুয়ারো ন্যাশনাল পার্কে বেশ কিছু প্রাণী মাঝে মাঝেই কারণে-অকারণে ক্ষেপে উঠছে। উন্মত্ত আচরণ করছে। পশুপাখিদের মধ্যে অদ্ভুত ও বিরল আচরণ দেখা যাচ্ছে কয়েকদিন ধরে। সম্প্রতি এই ন্যাশনাল পার্কটিতে ৬৬ বছর বয়সী একটি ববক্যাট আচমকা এক মানুষের উপরে আক্রমণ চালায়। খিমচে কামড়ে ঘায়েল করে দেয় আক্রান্ত মানুষটিকে। প্রসঙ্গত, বব ক্যাট ৪ ফুট মত লম্বা বাঘের মত দেখতে একটি প্রাণী। ২৩ তারিখে জাতীয় উদ্যানটির কর্তৃপক্ষর তরফে শুধু তাই নয়, কয়েকটি শিয়ালকেও মৃত অবস্থায় গত কয়েকদিনে পাওয়া গিয়েছে। কয়েকদিন ধরেই স্বাভাবিক আচরণ করছে না উদ্যানের বেশ কয়েকটি শিয়াল, ৱ্যাকুন ও ববক্যাট। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উদ্ভট আচরণ করা প্রাণীদের মধ্যে রেবিস ভাইরাসের সংক্রমণ ঘটেছে। শিয়াল র‍্যাকুন ও ববক্যাট গুলি জলাতঙ্ক রোগের শিকার হয়ে থাকতে পারে বলে ন্যাশনাল পার্কের সঙ্গে যুক্ত চিকিৎসক মহল মনে করছেন।

এই ঘটনাটির পরে স্যাগুয়েরো উদ্যান কর্তৃপক্ষ বেশ কিছু সতর্কতা অবলম্বন করছেন। মানুষকে যেন এই ক্ষিপ্ত প্রাণীরা আক্রমণ না করতে পারে সে ব্যাপারে নজর রাখা হয়েছে। পাশাপাশি, প্রাণীদের জলাতঙ্ক নিরোধক বা এন্টিরেবিস ইনজেকশন দেওয়ার এবং অন্য চিকিৎসা করা হচ্ছে। বলা হয়েছে, এই পার্কে আক্রান্ত হওয়াই শুধু নয় যেকোনও জায়গায় যেকোনও সময় পশু পাখিদের, জীব জন্তু বা অন্য প্রাণীদের কামড় বা নখের আঁচড়ের ক্ষেত্রে জলাতঙ্ক প্রতিরোধক বা অ্যান্টি রেবিস ইনজেকশন নেওয়া অত্যন্ত জরুরী।।

About Post Author