Home » রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে আজ থেকেই এড়িয়ে চলুন এই খাবার

রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে আজ থেকেই এড়িয়ে চলুন এই খাবার

সময় কলকাতা ডেস্ক, ২২ জানুয়ারিঃ রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ার কারণে মারাত্মক সমস্যা হতে পারে। গাঁটে গাঁটে ব্যথা, কিডনির সমস্যা, হার্টের সমস্যার মতো নানারকম জটিলতা দেখা দিতে পারে শরীরে। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। গাউট হলে শরীরের জয়েন্ট জমে ইউরিক অ্যাসিড। সেক্ষেত্রে জয়েন্টে খুবই ব্যথা হয়। এক্ষেত্রে আপনি রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে শীতকালে কিছু খাবার থেকে দূরে থাকলেই অনেকটা রেহাই পাবেন। এই তালিকায় রয়েছে-

আরও পড়ুন    সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই গোধরার জেলে আত্মসমর্পণ বিলকিস বানোর ১১ ধর্ষকের

মিষ্টি পানীয়
বিশেষজ্ঞদের মতে, মিষ্টি পানীয়তে ফ্রুক্টোজ বেশি পরিমাণে থাকে। আর এই ফ্রুক্টোজের সবচেয়ে বড় অসুবিধা হল এটি গাউটের ঝুঁকি বাড়ায়। শীতকালে সমস্ত চিনিযুক্ত পানীয় থেকে দূরে থাকুন। কিছু ফলের মধ্যেও এই উপাদান থাকে, যদিও ফলের পরিমাণ কম।
বিয়ার বা ওয়াইন
শীতকালে নিউ ইয়ার পার্টি হোক বা অন্য কোনও ইভেন্ট, সবেতেই অ্যালকোহল থাকে। এই সময় এটি এড়িয়ে যাওয়া সেরা বলে মনে করা হয়। NCBI-তে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, অ্যালকোহলে পিউরিনের পরিমাণ বেশি থাকে। আপনি যদি ঘন ঘন অ্যালকোহল পান করেন তবে ইউরিক অ্যাসিড নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে এবং এর সঙ্গে লক্ষণগুলিও বাড়বে।
রেড মিট এবং সি ফুড
আপনি যদি ইউরিক অ্যাসিডে ভোগেন তাহলে রেড মিট, অর্গান মিট, সামুদ্রিক খাবার যেমন সার্ডিন, অ্যাঙ্কোভিস, ম্যাকেরেল খাওয়া বন্ধ করা উচিত। বিশেষজ্ঞদের মতে, এতে প্রচুর পরিমাণে পিউরিন রয়েছে। এটি সপ্তাহে একবার খাওয়াই সেরা বলে মনে করা হয়।
শীতে এই সবজিগুলিও ক্ষতিকর বলে প্রমাণিত

শীতের মরসুমে রকমারি সবজি পাওয়া যায়, আপনি যদি ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগে থাকেন তাহলে এই সব সবজি এড়িয়ে চলা শ্রেয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। NHI-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাসপারাগাস, পালং শাক, ফুলকপি, মাশরুম, মটরশুঁটির মতো সবুজ শাকসবজি পিউরিনে পূর্ণ এবং ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে।

About Post Author