Home » অস্ট্রেলিয়ান ওপেনে ফের অঘটন, সেমিফাইনালে হার জোকোভিচের

অস্ট্রেলিয়ান ওপেনে ফের অঘটন, সেমিফাইনালে হার জোকোভিচের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ জানুয়ারি: অস্ট্রেলিয়ান ওপেনে ফের অঘটন। প্রতিযোগিতার সেমিফাইনালে হেরে ছিটকে গেলেন নোভাক জোকোভিচ। শনিবার জানিক সিনারের বিরুদ্ধে হেরে গেলেন সার্ব টেনিস তারকা। এর ফলে ৩৬ বছরের টেনিস তারকাকে আর দেখা যাবে না অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। 

আরও পড়ুন   নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে তলব সিবিআইয়ের

৭৫তম সাধারণতন্ত্র দিবসে নারীশক্তির জয়জয়কার, প্রথমবার মহিলাদের শঙ্খধ্বনিতে শুরু দিল্লির কুচকাওয়াজ

গত বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে হেরে বিদায় নিয়েছিলেন কার্লোস অলকারাজ। যা টেনিস বিশ্বে কাছে ছিল বড় ধাক্কার। তবে এবারের প্রতিযোগিতার সাসপেন্স তখনও বাকি ছিল। যা বোধ হয় কল্পনাও করতে পারেনি কেউ। শুক্রবার প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন বিশ্বে এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। যিনি এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শীর্ষ বাছাই ছিলেন। রড লেভার অ্যারেনায় সার্ব তারকা হারলেন ইতালির টেনিস খেলোয়াড় জানিক সিনারের কাছে। প্রতিযোগিতার চতুর্থ বাছাইয়ের বিরুদ্ধে জোকোভিচ হারলেন ১-৬, ২-৬, ৭-৬ (৮-৬), ৩-৬ সেটে।

আরও পড়ুন    আর্থিক লেনদেনে সতর্ক, ব্যবসায় সমস্যার মুখোমুখি! জানুন রাশিফল

উল্টোদিকে বিশ্বের এই মুহূর্তের সেরা টেনিস তারকা। তা সত্বেও শুরু থেকে সাহসী টেনিস খেলেন সিনার। প্রথম দুটি সেটে তার দাপুটে টেনিসের সামনে দাঁড়াতেই পারেননি জোকার। প্রথম সেটে তাঁকে হারতে হয় ১-৬ গেমে। মনে করা হয়েছিল পরের সেটে প্রত্যাবর্তন করবেন সার্ব তারকা। তবে দেখা যায় দ্বিতীয় সেটেও দাপট দেখান সিনার। সার্ব তারকা এই সেটেও হারেন ২-৬ গেমে। তৃতীয় সেটে দুরন্ত প্রত্যাবর্তন করেন জোকোভিচ। টাইব্রেকারে সেই সেট জিতে নেন তিনি। খেলায় টিকে থাকতে হলে এই সেটেও জিততে হতো প্রতিযোগিতার শীর্ষ বাছাইকে। তবে সেই সেটে উল্টে প্রত্যাবর্তন করেন সিনার। ৩-৬ সেটে হারতে হয় জোকোভিচকে।

About Post Author