সময় কলকাতা ডেস্ক, ২৬ জানুয়ারি : এবার কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ওড়িশার মুখোমুখি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার মুম্বাই সিটি এফ সিকে ১-০ গোলে হারিয়ে কলিঙ্গ সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল মুম্বাই সিটি এফসি। উল্লেখ্য, বুধবার প্রথম সেমিফাইনালে জিতে আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল।
আরও পড়ুন U-19 CWC: আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে ‘ছোট’ কোহলিরা
মুম্বাই বনাম ওড়িশার খেলায় মুম্বাইয়ের তিন খেলোয়াড় লাল কার্ড দেখেন। তাদের তিনজন খেলোয়াড় অস্ট্রেলিয়ার রস্টিন গ্রিফিথস, আর্জেন্টিনার পেরেরা দিয়াজ, ভারতীয় গুরকিরাত সিং যখন লালকার্ড দেখানো হয় তখন সংযোজিত সময়ের খেলা চলছে । মুম্বাই আটজন হয়ে যাওয়ায় এক গোলে এগিয়ে থাকা ওড়িশার তখন জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। ডেলগাদোকে অখেলোয়াড়োচিত ভাবে আঘাত করে লাল কার্ড দেখেন গ্রিফিথস আর এর পরে রেফারি হরিশ কুন্ডুর সঙ্গে বিতর্কে জড়ান মুম্বাই সিটি এফসির খেলোয়াড়েরা। মাঠ তখন উত্তপ্ত, ডাগ আউটে মুম্বাই বেঞ্চে বসে আছেন আকাশ মিশ্র, ছাঙ্গতে-র মত ভারতীয় দলের খেলোয়াড়েরা। তারা এ ম্যাচে না খেললেও মুম্বাই এদিন আট জন হয়ে যাওয়ার আগে পর্যন্ত লড়ে যায় সমানে সমানে কিন্তু ওড়িশার হয়ে আহমেদ জাহু, মূর্তদা ফল বা কৃষ্ণার মত অভিজ্ঞ বিদেশি তারকারা ফারাক করে দেন কলিঙ্গ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে। আর এর মধ্যেই কাজের কাজ করে যান ব্রাজিলিয়ান দিয়াগো মরিসিও। খেলার ৪৩ মিনিটে পেনাল্টি আদায় ও পেনাল্টি থেকে জয়সূচক গোল করে যান তিনি। তাঁর গোলের সুবাদে আবার সুপার কাপের ফাইনালে ওড়িশা এফসি। তবে এই ম্যাচের সেরা ছিলেন ঈশাক রালতে। মুম্বাই এফসির গোলটি তেও তাঁর অবদান,মরিসিওকে বল সাজিয়ে দিয়েছিলেন তিনি। তাছাড়াও বারবার ওড়িশার হয়ে রক্ষণে ও আক্রমণে চোখে পড়লেন ঈশাক রালতে
আরও পড়ুন :৭৫তম সাধারণতন্ত্র দিবসে নারীশক্তির জয়জয়কার, প্রথমবার মহিলাদের শঙ্খধ্বনিতে শুরু দিল্লির কুচকাওয়াজ
রালতে ও বিদেশী ফুটবলারদের সৌজন্যে ওড়িশা ফাইনালে উঠলেও ফাইনালের লড়াই সম্পূর্ণ পৃথক। রবিবার কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ওড়িশার মুখোমুখি ইস্টবেঙ্গল । ইস্টবেঙ্গল যে সহজে এক ইঞ্চি জমি ছাড়বেনা তাও নিশ্চিত। তাৎপর্যপূর্ণভাবে সেদিন লড়াই যে মাঠের বাইরেও চলবে মগজাস্ত্রের লড়াই। লড়াই লোবেরা বনাম কার্লেস কুয়াদ্রাতের।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার