Home » ইস্টবেঙ্গল ছাড়ছেন বোরহা হেরেরা?

ইস্টবেঙ্গল ছাড়ছেন বোরহা হেরেরা?

সময় কলকাতা ডেস্ক,২৯ জানুয়ারি : ইস্টবেঙ্গলের কলিঙ্গ বিজয়ের আনন্দের মধ্যেও এক ফুটবলারকে নিয়ে একটি গুঞ্জন যেন বিষাদের ছায়া হয়ে দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে।  ইস্টবেঙ্গলের কলিঙ্গ সুপার কাপ জয়ের অন্যতম কান্ডারি তিনি। লাল হলুদে অল্পদিনে কার্যকরী ফুটবলার ফুটবলার হয়ে উঠেছেন তিনি। সুপার কাপে মোহনবাগান ম্যাচে তাঁর একক প্রয়াসে দখলে আনা বল থেকে মোহনবাগানের গোলমুখ খুলে যায়। তাঁর শট বারপোষ্টে লেগে প্রতিহত হলে নন্দা গোল করে যান। আবার ফাইনালে তিনি ছিলেন মাঠে বর্ণময় চরিত্র।তাঁর রিসিভিং ঠিক না হওয়ার জন্যই দিয়াগো মরিসিও ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দেন। তিনি পেনাল্টিও আদায় করেন নিপুন দক্ষতায়। ইস্টবেঙ্গল এগিয়ে যায়। আবার মূর্তদা ফলের সঙ্গে বল লড়াইয়ে আহত হতেই মূর্তদা ফল লাল কার্ড দেখায় ওড়িশা এফ সি দশজন হয়ে যায়। এহেন খেলোয়াড়ের নাম  বোরহা হেরেরা  । হায়দ্রাবাদ থেকে এবছর ইস্টবেঙ্গলে এসেছিলেন। গুঞ্জন, লোনে এফসি গোয়ায় চলে যাচ্ছেন বোরহা হেরেরা ।

আরও পড়ুন EAST BENGAL: শহরে ইস্টবেঙ্গলের নতুন বিদেশিনী

স্প্যানিশ লীগের প্রায় সর্বোচ্চ পর্যায়ে খেললেও কখনও সেঅর্থে থিতু হতে পারেন নি।সেকেন্ড, থার্ড ও ফিফথ টায়ারে খেলেছেন হেরেরা। ভারতে এসেও দল বদলেছেন। আবার কী তিনি দল বদলাবেন? ইয়াগো ফালকে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন, সবাই ভেবেছিল ইস্টবেঙ্গলে চূড়ান্ত ব্যর্থ সিভেরিওর বদলে ফালকে দলে ঢুকবেন। কিন্তু সিভেরিও সুপার কাপে গোল পেতে শুরু করেছেন। তাছাড়া ফালকে মাঝমাঠের খেলোয়াড়। তাহলে কী বোরহাকে সরে যেতে হবে ফালকের জন্য?  ইয়াগো ফালকে ও লিখিল পূজারীকে সেকেন্ড উইন্ডোতে পাওয়ার খবরে ইস্টবেঙ্গল সমর্থকরা আনন্দে যখন ভাসছেন তখন বোরহাকে হারানোর ভয় তাদের বুকে কাঁটার মত বিঁধছে। গতবার আইএসএলে  হায়দ্রাবাদের হয়ে চারটি গোল করা  বোরহা যে আইএসএলে ইস্টবেঙ্গলের হয়েও গোল করেছেন আর ইস্টবেঙ্গলের আক্রমণকে ধারালো করে তুলেছেন তা নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে সংশয় নেই। আর তাই বোরহাকে নিয়ে অস্বস্তি বাড়ছে ইস্টবেঙ্গল সমর্থকদের। কলিঙ্গ বিজয় সেরে ঘরে ফেরার আগে এমন গুঞ্জনে ইস্টবেঙ্গল সমর্থকেরা বলছেন, কুয়াদ্রাত নিশ্চিতভাবে আগামী দিনের নতুন কোন নকশার ছক নিয়ে বসেছেন,  কারণ কলিঙ্গ যুদ্ধজয় যে লাল হলুদের কোচের কাছে সাফল্যের শেষ কথা নয়। আরও লড়াই বাকি, কার্লেস কুয়াদ্রাত কী ভাবছেন তার সঙ্গেই জড়িয়ে আছে বোরহা হেরেরাকে নিয়ে গুঞ্জন ও গমন বা ফালকের আগমন।

আরও পড়ুন লালহলুদের কলিঙ্গ বিজয় ,ওড়িশায় লোবেরা বধ,১২ বছর পরে ট্রফি এল ঘরে

About Post Author