Home » MESSIvRONALDO: রোনাল্ডোর ক্লাবের বিরুদ্ধে ৬-০ গোলে বিধ্বস্ত মেসির ক্লাব

MESSIvRONALDO: রোনাল্ডোর ক্লাবের বিরুদ্ধে ৬-০ গোলে বিধ্বস্ত মেসির ক্লাব

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ ফেব্রুয়ারি: একটি ক্লাব খেলে আমেরিকার মেজর লিগে। যারা আবার ফুটবলকে সকার বলে। অন্য ক্লাবটি সৌদি আরবের। যাদের অস্তিত্ব আজ থেকে পাঁচ বছর আগেও পৃথিবীর বেশীরভাগ মানুষ জানতেন না। তবে গত বছর থেকে ক্লাব দুটির নতুন পরিচিতি হয়েছে। প্রথমটি লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামি। আর অন্যটির ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসের। দুই মহাতারকার স্পর্শে দুই ক্লাবের গুরুত্বও বেড়ে গিয়েছে কয়েকগুণ। এই দুই ক্লাবের সাক্ষাৎ মানেই এখন বিশ্বফুটবলের কাছে মেসি-রোনাল্ডো দ্বৈরথ। প্রদর্শনী ম্যাচ হলেও তার উত্তাপ চ্যাম্পিয়ন্স লিগের থেকে কোনও অংশে কম নয়। সেরকম একটি শুভেচ্ছা সফরের ম্যাচে মেসির ক্লাব ০-৬ গোলে বিধ্বস্ত হল রোনাল্ডোর ক্লাবের কাছে।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: বিশ্বের মাত্র ২ শতাংশ জিনিয়াস পেরেছেন নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

রিয়াধের কিংডম অ্যারেনায় মুখোমুখি হয়েছিল দুই ক্লাব। চোটের জন্য এই ম্যাচে মাঠে নামেননি সিআরসেভেন। অন্যদিকে, মিয়ামির হয়ে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিট মাঠে নামলেন এলএমটেন। যদিও ততক্ষণে ছয় গোল হজম করে ফেলেছে তার দল। মেসি না খেললেও সুয়ারেজ, আলবা, বুস্কেটসরা এই ম্যাচে শুরু থেকেই খেলেন। তাতেও শেষরক্ষা হয়নি। খেলা শুরু হওয়ার ৩ মিনিটের মাথায় গোলের খাতা খোলেন আল নাসেরের ওটাভিও। ১০ মিনিটের মাথায় দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন তালিস্কা। দ্বিতীয় গোলের দু’মিনিটের মাথায় সৌদির দলের হয়ে তৃতীয় গোল করেন আয়মেরিক লাপোর্তে। প্রথমার্ধে আর গোল হজম করতে হয়নি আমেরিকার দলকে। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তালিস্কা। অপর গোলটি আসে মহম্মদ মালানের পা থেকে। ৭৩ মিনিটের মধ্যে ছ’গোল হজম করে মেসির ক্লাব। ৭ মিনিট মাঠে নেমেও বিশেষ কিছু করতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

About Post Author