সময় কলকাতা ডেস্ক,১০ ফেব্রুয়ারি : প্রত্যাশিতভাবেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের শেষ তিন টেস্টের জন্য ভারতীয় দলে ফিরছেন কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজা, আবার কিছুটা অপ্রত্যাশিত হলেও দলে ঢুকে পড়লেন বাংলার পেস বোলার আকাশ দীপ। মুকেশ কুমারের পথ ধরেই ভারতীয় দলে ঢুকে পড়লেন বঙ্গ রঞ্জি ব্রিগেডের আরেক সদস্য আকাশ দীপ। মুকেশ কুমারের মতই বিহারে জন্ম হলেও অভাব ও লড়াইকে সঙ্গী করে বাংলা রঞ্জিত দলের ঢুকে পড়েন তিনি। এবার আবেশ খানের জায়গায় ভারতীয় সিনিয়র দলে সুযোগ পেলেন আকাশ দীপ। দলে যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের সঙ্গে পেস বোলার হিসেবে স্থান পেয়েছেন আকাশ দীপ।
আরও পড়ুন যশপ্রীত বুমরার ১৫০ উইকেট ও সিডনি বার্নেস
২৭ বছরের আকাশ দীপ রাতারাতি ভারতীয় নির্বাচকদের চোখে পড়েন নি। ভারতীয় এ দলে সম্প্রতি চমৎকার পারফরম্যান্স দেখিয়ে নির্বাচকদের নজরে পড়ে যান তিনি। তবে তারও আগে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে ভালো পারফর্ম করেছেন তিনি। এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতীয় দলের সদস্য আকাশ দীপ। বাংলার হয়ে ২৯ টি ম্যাচে ১০৩ টি উইকেট পেয়েছেন তিনি। তিনি ব্যাটে বিগ হিট নিতে পারেন। তাঁর বোলিং স্পিড আহামরি না হলেও ১৪০ কিলোমিটার স্পিডে বল করতে পারেন তিনি। বলে কাজ রয়েছে তাঁর যার ফলে আকাশ দীপ আলাদা ভাবে চোখে পড়তে বাধ্য। জানেন প্রথম একাদশে জায়গা হওয়ার সোজা ব্যাপার নয়। তবুও সুযোগের অপেক্ষায় রয়েছেন সংগ্রাম করে বড় হওয়া আর আন্তর্জাতিক ক্রিকেট নক্ষত্র হওয়ার স্বপ্ন দেখা আকাশ দীপ।।


More Stories
বাংলার খুদে মেয়েরা ফুটবলে ভারত চ্যাম্পিয়ন
চমকে দিয়ে ভারতীয় ফুটবলাররা আটকে দিল বিশ্বকাপ খেলে আসা পানামাকে
বিশ্বকাপের দল পানামার বিরুদ্ধে এগিয়ে ভারত