সময় কলকাতা ডেস্ক, ১৩ ফেব্রুয়ারিঃ ভ্যালেনটাইন্স ডে-র আগেই হাওয়া বদল। সোমবার থেকে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘলা। সরস্বতী পুজোয় ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ। রবিবার কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়ার কারণে রাজ্য জুড়ে শীতের আমেজ বজায় ছিল। উত্তরের জেলাগুলোতে ঠান্ডার প্রকোপ ভালোই রয়েছে। এদিকে, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রুকুটিও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজো পর্যন্ত শীতের আমেজ থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই জানানো হয়েছে। বুধবারের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ আরও কিছুদিন থাকবে।
আরও পড়ুন সন্দেশখালির ‘সন্দেশ’ : মানুষের কাতর আর্জি, রাজ্যপাল কী আনন্দ বয়ে আনবেন ভীত-সন্ত্রস্তদের মনে?
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা, রোদের দেখা পাওয়া যায়নি। সরস্বতী পুজো পর্যন্ত বঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কার। তিলোত্তমায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ বাড়বে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৮ থেকে ৮৯ শতাংশ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। পশ্চিমের জেলাগুলোতেও রীতিমতো মতো ব্যাটিং করছে শীত।
পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহ থেকেই আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে। সকালের দিকে আকাশ থাকবে মেঘলা। গত কয়েকদিন ধরেই এক ধাক্কায় শহর কলকাতায় অনেকটাই নেমেছিল তাপমাত্রার পারদ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে অনেকটাই। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও শীতের আমেজ রয়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পূর্ব উত্তর প্রদেশ, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং পূর্ব উত্তর প্রদেশে। দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ এবং মধ্য মধ্য প্রদেশে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে তামিলনাড়ুতেও।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!