Home » ত্বকের জৌলুস ফেরাতে আজ থেকেই ব্যবহার করুন বেসন-গোলাপ জলের এই ফেসপ্যাক

ত্বকের জৌলুস ফেরাতে আজ থেকেই ব্যবহার করুন বেসন-গোলাপ জলের এই ফেসপ্যাক

সময় কলকাতা ডেস্ক, ১৩ ফেব্রুয়ারিঃ ত্বকের জৌলুস ফেরাতে অনেকেই দামি দামি নানা প্রোডাক্ট ব্যবহার করেন। কিন্তু ত্বকের জৌলুস ফেরাতে সেইভাবে সঠিক ফল পান না। ত্বকের জৌলুস ঘরে বসেই কিভাবে বৃদ্ধি করা যায়? এই নিয়ে চিন্তা কম বেশি আমাদের সবার মনেই থাকে। দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে নিজের যত্ন নেওয়ার সময়ও থাকে না। স্কিন কেয়ার রুটিনের প্রতিও খেয়াল রাখা হয় না। দিনের পর দিন ত্বকের জৌলুস কমে যায়। সপ্তাহের সাতদিনের মধ্যে যে কোনও দুটো দিন অন্তত ত্বকের যত্ন নেওয়া উচিত। হাতে নাতে ফল পেতে আজই ঘরোয়া ফেসপ্যাক মুখে লাগান। ঘরোয়া ফেসপ্যাক মুখে লাগালে ত্বকে কোনও ক্ষতির ভয় থাকেনা। এই তালিকায় রয়েছে- 

আরও পড়ুন    ২০২০ স্মৃতি উসকে কৃষকদের ‘দিল্লি চলো’, রাজধানী অবরুদ্ধ হওয়ার আশঙ্কা, ফাটল সংগঠনে

হলুদ, বেসন, গোলাপ জলের ফেসপ্যাক
১ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ২ টেবিল চামচ বেসন, ১ থেকে ২ টেবিল চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিন। প্যাকটি ব্যবহারের আগে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তারপর পেস্টটি ত্বকে ব্যবহার করুন। ১০-১৫ মিনিট পর মুখ শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে এটি ত্বকের ব্রণ হওয়ার প্রবণতা হ্রাস করে। এমনকী দাগছোপও দূর করে।
হলুদ, মধু এবং দুধের প্যাক
১/৪ চা চামচ হলুদের গুঁড়ো,এক চা চমচ মধু এবং এক চা চামচ কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন।এই প্যাকটি ত্বকে ব্যবহার করুন।১০-১৫ মিনিট অপেক্ষা করুন।প্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।প্রতি সপ্তাহে একবার প্যাক-টি ব্যবহার করুন।মধু ত্বক হাইড্রেট এবং নরম-কোমল করে তোলে।দুধে প্রচুর পরিমাণ মিনারেল এবং ভিটামিন রয়েছে যা ত্বকের মৃত কোষ দূর করে ত্বক কোমল করে থাকে। এছাড়া ত্বকের রিংকেল এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে।
হলুদ,অ্যাভোকাডো এবং টকদই এর প্যাক
১/৪ চা চামচ হলুদের গুঁড়ো, এক টেবিল চামচ অ্যাভোকাডার পেস্ট এবং এক চা চামচ টকদই একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।প্যাকটি ত্বকে ব্যবহার করুন।১০ মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।অ্যাভকোডার ভিটামিন-ই, ন্যাচারাল অয়েল এবং ফ্যাটি অ্যাসিড ত্বক হাইড্রেট করে।
হলুদ,লেবুর রস এবং মধুর প্যাক
লেবুর রস ত্বকের কালো দাগ,ব্রণের দাগ দূর করতে সাহায্য করে।এমনকি ত্বকের লোমকূপ সংকুচিত করে থাকে।মধু ব্রণ হওয়ার প্রবণতা রোধ করে।১/৪ চা চামচ হলুদের গুঁড়ো,১/২ চা চামচ লেবুর রস এবং ১ টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।এই প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট।শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করুন।

About Post Author