Home » ঝোল বা কষা নয়, স্বাদ বদলাতে ছুটির দিনে নৈশভোজে বানিয়ে ফেলুন মহারানি চিকেন

ঝোল বা কষা নয়, স্বাদ বদলাতে ছুটির দিনে নৈশভোজে বানিয়ে ফেলুন মহারানি চিকেন

সময় কলকাতা ডেস্ক, ১৭ ফেব্রুয়ারিঃ চিকেন খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। ভাত, ফ্রায়েড রাইস হোক বা রুটি,নান কিংবা পরোটা— সবকিছুর সঙ্গেই চিকেনের যে কোনও কিছু একেবারে জমে যায়। চিকেন মানেই কি ঝাল-ঝোল? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন মহারানি চিকেন। চিকেনের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে চিকেন ফেলুন মহারানি চিকেন। নৈশভোজে রুটি, নান কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে মহারানি চিকেন। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে মহারানি চিকেন। মহারানি চিকেন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

উপকরণ
চিকেন: ৫০০ গ্রাম
টক দই: ৩ টেবিল চামচ
নুন: স্বাদ অনুযায়ী
কস্তুরী মেথি: ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
আদা-রসুন বাটা: ১ চা চামচ
পেঁয়াজ কুচি: ১ কাপ
কাঁচা লঙ্কা: ৩-৪টি
গোটা ধনে: আধ চা চামচ
গোটা মৌরি: আধ চা চামচ
গোটা জিরে: আধ চা চামচ
কাঠবাদাম: ১ টেবিল চামচ
কাজু: ১ টেবিল চামচ
দুধ: আধ কাপ

প্রণালী
প্রথমে মুরগির মাংস ভাল করে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে টক দই, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, স্বাদমতো নুন ও আদা-রসুন বাটা দিয়ে মাংস ম্যারিনেট করে রাখুন। এবার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিতে একটি পেস্ট করে নিন। গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি শুকনো খোলা ভেজে গুঁড়ো করে নিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিন আদা-রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো। এরপর মুরগির মাংস দিয়ে ভালো করে কষাতে থাকুন। এবার কাঠবাদাম এবং কাজু বেটে নিয়ে তার মধ্যে সামান্য একটু দুধ মিশিয়ে নিন। মুরগির মাংস থেকে তেল ছেড়ে এলে বাদাম বাটার মিশ্রণ দিয়ে দিন। কিছুক্ষণ হালকা আঁচে রান্না করুন। সব শেষে উপর থেকে কস্তুরী মেথি ছড়িয়ে দিলেই তৈরি মহারানি চিকেন।

About Post Author