Home » গণরোষের সামনে পড়েই শিবু হাজরা গ্রেফতার? নাকি রাজধর্ম পালন?

গণরোষের সামনে পড়েই শিবু হাজরা গ্রেফতার? নাকি রাজধর্ম পালন?

সময় কলকাতা ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি : ৫ জানুয়ারি,২০২৪। সেদিন থেকেই খবরের শিরোনামে আসতে শুরু করে সন্দেশখালি। সেদিনই যে ইডি আধিকারিকরা আক্রান্ত হন সন্দেশখালির বাদশা হয়ে ওঠা শেখ শাহজাহানের দলবলের হাতে। শাহজাহান পুলিশের চোখে “ফেরার”হয়ে যায় । তারপর একের পর এক তথ্য সামনে আসতে থাকে। গা শিউরে ওঠা আর হাড় হিম করা সব অভিযোগ সম্বলিত তথ্য। একমাস পেরোতে না পেরোতেই শাহজাহান এবং তার অনুগামী শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা ও উত্তম সর্দারকে নিয়ে যে সব অভিযোগ মহিলা পুরুষরা তুলে ধরেন তা অনেক ক্ষেত্রেই  মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। এরমধ্যে শুরু হয় জনজাগরণ ও গণরোষ। উত্তম সর্দার গ্রেফতার হলেও শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করা হয় নি। কারণ তার বিরুদ্ধে এতদিন অভিযোগ জমা পড়ে নি তার বিরুদ্ধে মানুষের তীব্র আক্রোশ থাকা সত্বেও।উল্টে তার করা অভিযোগের ভিত্তিতে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরদার গ্রেফতার হন। কিন্তু সন্দেশ খালি কিছুতেই শান্ত হচ্ছিল না। দাবি আরও তীব্র হচ্ছিল শাহজাbolchehবু হাজরাকে গ্রেফতার করার।

অবশেষে গণধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ যুক্ত হল উত্তম সর্দারের বিরুদ্ধে। উত্তম সর্দারকে এদিন আবার আদালতে তোলা হলে আটদিনের পুলিশি হেফাজত দেওয়া হয়। আর দুপুরের পর থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে বিকেলে  পুলিশ নিশ্চিত করল যে জমিজমা জবরদখল ও নারী নিগ্রহের অভিযোগে শিবপ্রসাদ গ্রেফতার হয়েছে। সন্দেশখালির বেশ কিছু মানুষ রাস্তায় বেরিয়ে বলছেন, শিবপ্রসাদের  দৃষ্টান্তমূলক সাজা চাই।কেউ কেউ বলছেন, মিষ্টি খাওয়া হবে , বাজি পোড়ানো হবে শিবু হাজরার গ্রেফতারিতে।

শাসক দল তৃণমূল  অবশ্য এখনও মানতেই নারাজ যে,সন্দেশখালিতে নারীনিগ্রহ বা গণধর্ষণ অত্যন্ত স্বাভাবিক চিত্র ছিল। তৃণমূলের  কুণাল ঘোষ আগেই সন্দেশখালির অভিযোগমালাকে ভূতের গল্পের সঙ্গে  তুলনা করেছিলেন। এবার তিনি বলছেন যে, অভিযুক্ত হলেই দোষ প্রমাণিত হয় না।  গণরোষের সামনে পড়ে পরিস্থিতি শান্ত করতেই  ধর্ষণের অভিযোগ  সাপ্লিমেন্টারি কমপ্লেন হিসেবে যোগ করা হয়েছে তাও তিনি মানতে নারাজ। কুণাল ঘোষ বলছেন, রাজধর্ম পালন করা হয়েছে। প্রশ্ন উঠছে, সত্যি কি তাই। শিবু হাজরা গ্রেফতার হতেই সন্দেশখালির গ্রাম বাংলার মানুষের মুখের হাসি কি অন্য কথা বলে না?

আরও পড়ুন অভিজ্ঞতাকে মূল্য দিয়েই ডিআইজি বারাসাত রেঞ্জ পদে ভাস্কর মুখোপাধ্যায়

About Post Author