Home » Andreas Brehme: প্রয়াত জার্মানির ফুটবল বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক

Andreas Brehme: প্রয়াত জার্মানির ফুটবল বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ ফেব্রুয়ারি: হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমে চলে গেলেন জার্মানির (Germany) প্রাক্তন ফুটবলার আন্দ্রে ব্রেমে (Andreas Brehme)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মিউনিখের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে জীবনযুদ্ধের লড়াইয়ে হেরে গেলেন ফুটবল মাঠে জার্মানির বহু যুদ্ধের নায়ক।

প্রেস বিবৃতির মাধ্যমে ফুটবলারের মৃত্যুর খবরটি জানিয়েছেন তাঁর বান্ধবী সুজানে স্কাফের (Susanne Schaefer)। তিনি জানিয়েছেন, “আমি পরিবারের পক্ষ থেকে গভীর দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে, আমার সঙ্গী আন্দ্রে ব্রেমে সোমবার গভীর রাতে হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছেন। আমরা অনুরোধ করছি, এই কঠিন সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করুন এবং প্রশ্ন জিজ্ঞাসা করা থেকে বিরত থাকুন।” তাঁর ম়ত্যুতে শোকস্তবদ্ধ ফুটবল বিশ্ব।

আরও পড়ুন: RANJI TROPHY: প্রথম শ্রেণির ক্রিকেটে অবসরের হিড়িক, খেলা ছাড়ার সিদ্ধান্ত আরও চার ক্রিকেটারের

১৯৮৬ সালে বিশ্বকাপ জেতার পর ১৯৯০ সালেও বিশ্বকাপ জয়ের সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। গোটা প্রতিযোগিতায় দাপিয়ে খেললেও ফাইনালে ব্রেমের গোলে হার মানতে হয় দিয়েগো মারাদোনাদের। পেনাল্টি থেকে গোল করে পশ্চিম জার্মানিকে চ্যাম্পিয়ন করেছিলেন আন্দ্রে ব্রেমে। সেটাই ছিল ব্রেমের ফুটবল জীবনের সেরা মুহূর্ত। লেফট ব্যাক খেললেও গোল করার ক্ষেত্রেও পারদর্শী ছিলেন তিনি। ১৯৮৪ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত জার্মানি দলে নিয়মিত খেলে গিয়েছেন। তিনটি করে বিশ্বকাপ (১৯৮৬, ১৯৯০, ১৯৯৪)  ও ইউরো কাপে (১৯৮৪, ১৯৮৮, ১৯৯২) দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ব্রেমে। খেলেছিলেন ১৯৮৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকেও। সেই বছরেই ইউরোপের সেরা ফুটবালরের খেতাব উঠেছিল তার হাতে। পশ্চিম জার্মানির হয়ে প্রায় ৮৪ ম্যাচ খেলেছেন। দেশের পাশাপাশি ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ, জারাগোজার মত ইউরোপের প্রথম সারির ক্লাবে খেলেছেন ব্রেমে। ফুটবল ছাড়ার পর তিনটি ক্লাবে প্রশিক্ষণ করিয়েছেন।

About Post Author