Home » দুপুরের ভূরিভোজ হোক বা নৈশভোজ, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন চিকেন সুখা

দুপুরের ভূরিভোজ হোক বা নৈশভোজ, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন চিকেন সুখা

সময় কলকাতা ডেস্ক, ২০ ফেব্রুয়ারি: চিকেন খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। ভাত, ফ্রায়েড রাইস হোক বা রুটি,নান কিংবা পরোটা— সবকিছুর সঙ্গেই চিকেন একেবারে জমে যায়। চিকেন মানেই কি শুধু ঝাল-ঝোল? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন সুখা। চিকেনের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন সুখা। নৈশভোজে রুটি, নান কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে চিকেন সুখা। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে চিকেন সুখা। চিকেন সুখা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ফের বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তলব ইডির

উপকরণ
চিকেন: ৫০০ গ্রাম
রসুন কুচি: ১ টেবিল চামচ
আদা কুচি: ১ চা চামচ
হলুদ গুঁড়ো: ২ চা চামচ
জিরে গুঁড়ো: ১ চা চামচ
ধনে গুঁড়ো: ১ চা চামচ
পেঁয়াজ কুচি: ১ কাপ
লবঙ্গ: ৪টি
ছোট এলাচ: ৩টি
দারচিনি টুকরো: ১টি
তেজপাতা: ৩টিনারকেল কুচি: আধ কাপ
গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ
ধনেপাতা: কুচি আধ কাপ
নুন: স্বাদ মতো

তেল: পরিমাণ মতো


রন্ধন প্রণালী

প্রথমেই একটি বাটিতে দু’চামচ ঘি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন ও এক টেবিল চামচ নারকল কুচি, আদা-রসুন বাটা মাংসের সঙ্গে মাখিয়ে ম্যারিনেট করে রাখুন। কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন। এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে নাড়তে থাকুন। এরপর কুচনো নারকেল দিয়ে আরও ২-৩ মিনিট নাড়াচাড়া করুন। কড়াই নামিয়ে প্রেশার কুকার গরম করতে বসান। তাতে ঘি গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ সোনালি রং হয়ে এলে ম্যারিনেট করা মাংস দিয়ে কষাতে থাকুন। গন্ধ বেরোলে ৪ কাপ মতো জল দিয়ে প্রেশারের মুখ বন্ধ করে দিন। সিদ্ধ হলে নামিয়ে নিন। কড়াইতে বাকি ঘি গরম করে এক চামচ নারকেল কুচি, এবং মিক্সিতে বেটে রাখা ওই মিশ্রণটি দিয়ে মিনিট দুয়েক নাড়তে থাকুন। নাড়তে নাড়তে জল শুকিয়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি চিকেন সুখা।

About Post Author