Home » ঝাল-ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন মেক্সিকান চিকেন কোর্মা

ঝাল-ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন মেক্সিকান চিকেন কোর্মা

সময় কলকাতা ডেস্ক,২১ ফেব্রুয়ারি: চিকেন খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। ভাত, ফ্রায়েড রাইস হোক বা রুটি,নান কিংবা পরোটা— সবকিছুর সঙ্গেই চিকেন একেবারে জমে যায়। চিকেন মানেই কি শুধু ঝাল-ঝোল? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন মেক্সিকান চিকেন কোর্মা। চিকেনের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন মেক্সিকান চিকেন কোর্মা। নৈশভোজে রুটি, নান কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে মেক্সিকান চিকেন কোর্মা। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে মেক্সিকান চিকেন কোর্মা। মেক্সিকান চিকেন কোর্মা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা

উপকরণ

মুরগির মাংস-৫০০ গ্রাম

বেরেস্তা-তিন চা চামচ

জাঁয়ফল গুঁড়ো-আধ চা চামচ

জয়িত্রী গুঁড়ো-আধ চা চামচ

ফ্রেশ ক্রিম-আধ কাপ

দুধ-আধ কাপ

ঘি-দু চামচ

দুধে ভেজানো জাফরান- দু চা চামচ
কাঁচা লঙ্কা-তিন টি

কেওড়া জল- এক চা চামচ
রসুন বাটা-এক চা চামচ

আদা বাটা-এক চা চামচ

পেঁয়াজ বাটা-আধ কাপ

পোস্ত- ১ চা চামচ

প্রণালী

প্রথমেই কড়াইতে ঘি গরম করে তার মধ্যে গোটা মশলা ফোড়ন দিয়ে মাংসগুলি ভেজে নিন। আলাদা একটি পাত্রে পেঁয়াজ বাটা, বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা, জায়ফল ও জয়িত্রী, পোস্ত, এবং নুন দিয়ে ভাল করে মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিন। এবার মিশ্রণটি মাংসের মধ্যে দিয়ে ভাল করে কষিয়ে হালকা গরম জল দিন। মাংস সেদ্ধ হয়ে এলে তাতে ক্রিম এবং দুধ দিয়ে দিন। এরপর জয়িত্রী-জায়ফল, চিনি আর জাফরান ভেজানো দুধ মিশিয়ে দিন। উপর থেকে কেওড়া জল ছড়িয়ে নামিয়ে নিন। পরোটা,রুমাল রুট কিংবা লুচির সঙ্গে গরম গরম পরিবেশন করুন জাফরানি চিকেন কোর্মা।

About Post Author