সময় কলকাতা ডেস্ক, ২২ ফেব্রুয়ারি: উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বিকেলের পর থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। রাজ্যের দশটি জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ধীরে ধীরে গরমের প্রবেশ করার পালা। চলতি সপ্তাহেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে। বৃহস্পতিবারও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে,কলকাতায় শীতের বিদায় পর্বের মধ্যে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে নিম্নমুখী। তবে, উত্তরবঙ্গের জেলাগুলোতে এখনও শীতের আমেজ থাকবে।
আরও পড়ুন দিল্লিতে কৃষকদের বিক্ষোভ চলাকালীন মৃত্যু আন্দোলনকারী কৃষকের
হাওয়া অফিস সূত্রে খবর,শহর কলকাতার তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। কলকাতায় ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অবস্থান করেছে পশ্চিমী ঝঞ্ঝা। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিন সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। তিলোত্তমায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৮ থেকে ৮৮ শতাংশ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে।
পূর্বাভাস বলছে, শুক্রবার থেকেই আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে। ধীরে ধীরে বিদায় নিয়েছে শীত। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে। সকালের দিকে আকাশ রোদ ঝলমলে থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। প্রাথমিকভাবে আবহবিদদের অনুমান, ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বাধিক ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পূর্ব উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং পূর্ব উত্তর প্রদেশে। এদিকে ২১ থেকে ২৪ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর-পশ্চিম ও পশ্চিম ভারতে রাজ্যগুলিতে তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও গরম পড়বে ধীরে ধীরে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!