Home » হোটেল ব্যবসার আড়ালে রমরমিয়ে দেহ ব্যবসা, গ্রেফতার ১১

হোটেল ব্যবসার আড়ালে রমরমিয়ে দেহ ব্যবসা, গ্রেফতার ১১

অর্পণ সিংহ, সময় কলকাতা, হাওড়া,২২ ফেব্রুয়ারি : হাওড়ার সাঁকরাইল থানা এলাকার হোটেলটিতে ইদানীং নারী -পুরুষের যাতায়াত বেড়েছিল। বিভিন্ন বয়সের মহিলাদের পাশাপাশি পুরুষদের গতিবিধিও সন্দেহজনকভাবে বাড়ছিল। পুলিশ গোপন সূত্র থেকে জানতে পারে,  হোটেল ব্যবসার আড়ালে চলছিল দেহ ব্যবসার রমরমা কারবার। পুলিশ অভিযান চালিয়ে হাতেনাতে প্রমাণ পায়। গ্রেফতার করা হয় ১১ জনকে।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকালে একটি হোটেলে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে ওই হোটেল থেকে নাবালিকা সহ বেশ কয়েকজন মহিলাকে উদ্ধার করে হাওড়া সিটি পুলিশ। সূত্রের খবর হোটেলটি সাঁকরাইল থানা এলাকার ধুলাগড়-এ অবস্থিত। এই ঘটনাতে আন্দুল চৌধুরীপাড়ার বাসিন্দা ও হোটেলের মালিক সব্যসাচী ঘোষ (৫০), হোটেলের ম্যানেজার এবং ৯ জন গ্রাহক সহ মোট ১১ জনকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করে। ওই হোটেল থেকে মোট ২ জন নাবালিকা এবং ৪ জন প্রাপ্তবয়স্ক মহিলাকে পুলিশ আধিকারিকরা উদ্ধার করে। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে,ওই হোটেলে হোটেল মালিক ও ম্যানেজার নাবালিকাসহ মেয়েদের নিয়ে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালাতো।গ্রেফতার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে অনৈতিক ট্র্যাফিকিং (প্রতিরোধ) আইন, ১৯৬৫ এবং পস্কো আইন, ২০১২-এর ধারার অধীনে একটি নির্দিষ্ট মামলা শুরু করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হয়।

আরও পড়ুন বিয়ের প্রতিশ্রুতি পেয়ে লিঙ্গ পরিবর্তন, তবুও জুটল প্রত্যাখ্যান

প্রসঙ্গত,ভারতে দেহব্যবসা বিশেষ কিছু ক্ষেত্রে  বৈধতা থাকলেও  দেহব্যবসা হোটেল, লজ এরকম সাধারণ মানুষের বাসযোগ্য বা যাতায়াত আছে এমন যায়গায় নিষিদ্ধ। ধুলাগড়ের হোটেলটিতে যেভাবে নারী পুরুষ মিলিত হচ্ছিলেন সেখানে যে হোটেল ব্যবসার আড়ালে  মধুচক্রের আসর বসত সেই বিষয়টি এলাকার মানুষদের পাশাপাশি পুলিশের কাছেও পরিষ্কার।।

আরও পড়ুন নেশায় অচেতনের সঙ্গে সম্মতি ছাড়াই যৌন সংসর্গ করে বিপাকে পুলিশ ইন্সপেক্টর

About Post Author