সময় কলকাতা ডেস্ক, ২২ ফেব্রুয়ারি : যত দিন যাচ্ছে ইস্টবেঙ্গল ততই প্রথম ছয়ে যাওয়ার দৌড় থেকে হারিয়ে যাচ্ছে। জামশেদপুর এফ সির কাছে ইস্টবেঙ্গল হারল ১-২ গোলে। দুটি গোল ইস্টবেঙ্গল খেলার শেষ দশ মিনিটে। ফ্রিকিক থেকে মানজরোর গোল এল সংযোজিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে। খেলার শেষ দিকে গোল খেয়ে ইস্টবেঙ্গলের হারের রোগ আর গেল না।
আরও পড়ুন Vamshi Krishna: ছ’বলে ৬ ছক্কা! কনিষ্ঠতম হিসাবে শাস্ত্রী, যুবরাজকে ছুঁলেন এই ভারতীয় ক্রিকেটার
অথচ প্রথমার্ধের ৪৫ মিনিটে ইস্টবেঙ্গল এগিয়ে গিয়েছিল নন্দার গোলে। দ্বিতীয় অর্ধে বিষ্ণুর হেড বারে লেগে ফেরে। গোলের যে সুযোগ মহেশ হাতছাড়া করেন তা এককথায় অবিশ্বাস্য। ভাসকুয়েজ যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষন ডিফেন্সচেরা পাশ বাড়াতে চেষ্টা করছিলেন। তার বদলে ব্রাউন মাঠে নেমে হতাশা ছাড়া কিছু বাড়াননি। ব্রাউন ক্রমশ ইস্টবেঙ্গলের বোঝা হয়ে দাঁড়াচ্ছেন। এর চেয়ে সিভেরিও ভালো ছিলেন তাও পরিষ্কার। তবে প্যান্টিচ প্রথম দিন মন্দ খেলেন নি। জামশেদপুরের সমতাসূচক গোলটি বা সেটপিস থেকে মাঞ্জারোর গোল – রক্ষণের বিশেষ কিছু করার ছিল না। তবুও বলতে হবে, ভারতীয় দলের দুই ফুটবলার নুঙ্গা এবং মহেশ মোটেই তাদের সুনামের প্রতি সদব্যবহার করছেন না। ফলে এ বছরও ইস্টবেঙ্গলের আইএসএলে ভালো কিছু করা সম্ভব বলে মনেও হচ্ছে না। ক্রমশই তারা দৌড় থেকে হারিয়ে যাচ্ছে ।


More Stories
পন্থের নয়া কীর্তি
বদলা! বাংলাদেশকে দুরমুশ করল অস্ট্রেলিয়া, স্টার্কের দশ উইকেট
স্টেইনকে টপকালেন স্টার্ক, ৪০০ উইকেট ক্লাবের মাইলফলকের ইতিহাসে নতুন সংযোজন