সময় কলকাতা ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি : চলে গেলেন মনোহর যোশী। তিনি ছিলেন অবিভক্ত শিবসেনার প্রথম নেতা যাকে মহারাষ্ট্রের শীর্ষ পদে দেখা গিয়েছিল। ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ছিলেন লোকসভার স্পিকার।মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বা লোকসভার স্পিকার যেভাবেই দেখা হোক, তাঁর রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত বর্ণময়। ৮৬ বছর বয়সে তাঁর জীবনের অবসান হল।
তাঁর রাজনৈতিক জীবন ৪০ বছরের বেশি সময় ধরে বিভিন্ন দিকে প্রসার লাভ করেছিল। ১৯৬৭ সালে তিনি এসেছিলেন রাজনীতিতে। ১৯৬৮ সালে ১৯৭০ সাল পর্যন্ত তিনি ছিলেন মুম্বাইয়ের মিউনিসিপাল চেয়ারম্যান।১৯৭৬ সাল ১৯৭৭ সাল পর্যন্ত তিনি ছিলেন মুম্বাইয়ের মেয়র। মুম্বাই উত্তর-মধ্য কেন্দ্র থেকে ১৯৯৯ সালে লোকসভায় নির্বাচিত হন।।
আরও পড়ুন তারকা ঋতুরাজ প্রয়াত


More Stories
চক্ষু চিকিৎসার পরে আবার কারাগারে ইমরান
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের
বিরোধীরা কিছুই করতে পারবে না বললেন দিলীপ