সময় কলকাতা ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি: ঘূর্ণাবর্তের জেরে শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে হালকা বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে চার থেকে পাঁচ জেলায় শিলাবৃষ্টি হতে পারে। রাজ্যের দশটি জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ধীরে ধীরে গরমের প্রবেশ করার পালা। চলতি সপ্তাহেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে। বৃহস্পতিবারও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে,কলকাতায় শীতের বিদায় পর্বের মধ্যে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে নিম্নমুখী। তবে, উত্তরবঙ্গের জেলাগুলোতে এখনও শীতের আমেজ থাকবে।
আরও পড়ুন আবগারি দুর্নীতি মামলায় ফের অরবিন্দ কেজরিওয়ালকে তলব ইডির
হাওয়া অফিস সূত্রে খবর,শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অবস্থান করেছে পশ্চিমী ঝঞ্ঝা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিন সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। তিলোত্তমায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৮৮ শতাংশ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে।
পূর্বাভাস বলছে, ধীরে ধীরে বিদায় নিয়েছে শীত। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে। সকালের দিকে আকাশ রোদ ঝলমলে থাকবে। শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। প্রাথমিকভাবে আবহবিদদের অনুমান, ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বাধিক ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। শুধুমাত্র দার্জিলিং জেলার পার্বত্য এলাকাতেই হালকা বৃ্ষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ছয় জেলায়। এই তিনটি জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।


More Stories
“কংগ্রেসের হাত-ছাড়া ভুল ছিল”, বিস্ফোরক অনুব্রত দুষছেন আইপ্যাককে
সিআইডি অবিলম্বে অভিষেককে গ্রেফতার করতে চায়, অন্তরায় হাইকোর্টের নির্দেশ
পাক অধিকৃত কাশ্মীরে গুলি, নিহত ৩০