স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: প্রিমিয়ার লিগের (PREMIER LEAGUE) খেতাবী লড়াই জমজমাট। শনিবার ঘরের মাঠে বড় ব্যবধানে জয় আর্সেনালের (ARSENAL)। নিউক্যাসেলকে (NEWCASTLE UNITED) ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার ছেলেরা। অন্য একটি ম্যাচে জয়ী ম্যানচেস্টার সিটি (MANCHESTER CITY)। বর্নমাউথের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছে পেপ গুয়ার্দিওলার ছেলেরা। জয়ের ফলে খেতাবী লড়াইয়ে আরও কয়েক ধাপ এগোল দুটি দল। এই দুই বড় ক্লাব জয় পেলেও, হারতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে (MANCHESTER UNITED)। নিজেদের ঘরের মাঠে ফুলহ্যামের বিরুদ্ধে ১-২ গোলে হেরেছে এরিক টেন হ্যাগের ছেলেরা।এই হারের ফলে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলা আরও কঠিন হয়ে গেল ইউনাইটেডের কাছে।

প্রিমিয়ার লিগে বড় দলগুলির কাছে বরাবর মাথাব্যথার কারণ হয় নিউক্যাসেল ইউনাইটেড।সেই নিউক্যাসেল কাঁটাকে এবার উপড়ে ফেলল আর্সেনাল। ঘরের মাঠে ম্যাগপাইদের বড় ব্যবধানে হারিয়ে দিল মিকেল আর্তেতার দল। খেলার ফল তাদের পক্ষে ৪-১। ১৮ মিনিটে নিউক্যাসেল ডিফেন্ডারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথম গোলের ছ’মিনিটের মধ্যে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন কাই হ্যাভার্টজ। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে গানারদের ব্যবধান আরও বাড়ান বুকায়ো সাকা। ৬৮ মিনিটে দলের হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন জ্যাকুব কিউয়ের। নির্ধারিত সময়ের নয় মিনিট আগে একটি গোল শোধ করে নিউক্যাসেল। তবে ম্যাচে সমতা ফেরানোর জন্য তা যথেষ্ট ছিল না। এই জয় আর্সেনালের খেতাব জয়ের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিল। ২৬ ম্যাচে ৬৮ পয়েন্ট পেয়ে তিন নম্বরে রয়েছে তারা।
আরও পড়ুন: East Bengal News: ইস্টবেঙ্গলে আবার নতুন বিদেশী, এবার কার জায়গায়?
অন্য একটি ম্যাচে বর্নমাউথকে তাদের ঘরের মাঠে পরাজিত করেছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ফিল ফোডেন। অনেক গোলের সুযোগ তৈরী করলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। এই জয়ে ফলে ২৬ ম্যাচে ৫৯ পয়েন্ট পেয়ে দু’নম্বরে রয়েছে সিটি। সমসংখ্যক ম্যাচে ৬০ পয়েন্ট পেয়ে শীর্ষে লিভারপুল। আর্সেনাল ও সিটির জয়ের দিন হারতে হল ম্যানচেস্টার ইউনাইটেডকে। ঘরের মাঠে ফুলহ্যামের বিরুদ্ধে ১-২ গোলে হার এরিক টেন হ্যাগের দলের। চোটের জন্য প্রথম একাদশের একাধিক তারকা মাঠের বাইরে। তাদের অভাব অনুভব করল লাল দৈত্যরা। প্রথমার্ধে দুটি দল একাধিক সুযোগ তৈরী করলেও কাজের কাজ করতে পারেনি। ফলে বিরতিতে যাওয়ার সময় খেলার ফল ছিল গোলশূন্য। তবে ৬৫ মিনিটে গোল খেয়ে বসে ইউনাইটেড। ফুলহ্যামের হয়ে গোল করেন কেলভিন ব্যাসি।নির্ধারিত সময়ের এক মিনিট আগে ইউনাইটেডকে সমতায় ফেরান হ্যারি ম্যাগুয়ার।তবে সংযোজিত সময়ে গোল করে ফুলহ্যামের জয় নিশ্চিত করেন আলেক্স আয়োবি।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার