সুজয় ভট্টাচার্য, সময় কলকাতা,২৬ ফেব্রুয়ারি : যারা সিপিএম করত তারাই বিজেপি হয়েই হিংসা ছড়াচ্ছে, আক্রমণ করছে তৃণমূলকে (#TMC) । এমনটাই মনে করছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁর এই মন্তব্যের নেপথ্যে রয়েছে কালনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের আক্রান্ত হওয়ার ঘটনায়। রবিবার সন্ধ্যেবেলা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল নেতাকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। আক্রান্তকে দেখতে মন্ত্রী হাসপাতালে এসে একরাশ ক্ষোভ উগরে দেন বিজেপির ওপরে। তিনি বলেন, আগে যারা সিপিএম করত তারাই লোকসভা নির্বাচনের আগে অশান্তি কায়েম করতে বিজেপি হয়ে তৃণমূলের ওপরে হামলা করছে। বিজেপি অবশ্য এই অভিযোগকে তৃণমূলের গোষ্ঠীকোন্দল বলে আখ্যা দিয়েছে।
রবিবার সন্ধ্যায়ে পূর্ব বর্ধমান – সুলতানপুর পঞ্চায়েতের হাটবেলে এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ওপর বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগ উঠতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গুরুতর আহত হয়ে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন সুলতানপুর পঞ্চায়েতের ২৩৭ নম্বর সংসদের গ্রাম সদস্য প্রসেনজিৎ বসু ওরফে বাপ্পা। আহত দলীয় কর্মীকে দেখতে এসে এদিন রবিবার রাতে বিজেপির সহ বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগেন মন্ত্রী স্বপন দেবনাথ।
জানা গিয়েছে,প্রসেনজিৎ বসু এদিন হাটবেলে এলাকায় একটি খেলার মাঠের দিকে যাচ্ছিলেন তখন তিনি আক্রান্ত হন। বিজেপির পবিত্র ঘোষ, মস্ত সেখ, রোহন নায়েক এরা তার ওপর চড়াও হয়ে তাকে মারধর করে বলে অভিযোগ। সামনে ভোট এগিয়ে আসতেই তার ওপর হামলা বলে দাবি করেছেন আক্রান্ত তৃণমূল নেতা । তৃণমূল নেতাকে খুনের চেষ্টা ও এ বিষয়ে বিজেপির যুক্ত থাকার অভিযোগ প্রসঙ্গে কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি জেলা সহ সভাপতি সুভাষ পালের দাবি, বিষয়টি নেহাত-ই তৃণমূলের গোষ্ঠী কোন্দল।
তবে,ঘটনাটিকে খুনের চেষ্টা জানিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেছেন, তৃণমূল উন্নয়ন করছে আর বিজেপি ১০০ দিনের কাজের টাকা আটকে উন্নয়নের বিপরীত অভিমুখে হাঁটছে। মন্ত্রীর বক্তব্য,এরকম হিংসাত্মক রাজনীতি করে বিজেপির লাভ হবে না।।
আরও পড়ুন শেখ শাহজাহানকে আড়াল করছে বিচারব্যবস্থা, দাবি অভিষেক বন্দোপাধ্যায়ের


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম