Home » অশোকনগরে দলীয় কর্মীর বাড়িতে খুন তৃণমূলের উপপ্রধান

অশোকনগরে দলীয় কর্মীর বাড়িতে খুন তৃণমূলের উপপ্রধান

সময় কলকাতা ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি: ফের শুট আউট অশোকনগরে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিতে খুন অশোকনগর বিধানসভার গুমা ১নম্বর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান বিজন দাস। রবিবার রাতে গুমা স্টেশনে সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে দলীয় এক কর্মীর বাড়িতে নিমন্ত্রণ ছিল বিজন দাসের। খাওয়া-দাওয়ার পর গৌতম দাস নামে স্থানীয় এক জমি ব্যবসায়ী সহ কয়েকজনের সঙ্গে তার বচসা বাধে। এরপরই আচমকা বিজন বাবুকে খুব কাছ থেকে গুলি করে এক দুষ্কৃতী। তাঁর মাথা ও কানে পরপর গুলি লাগে। সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: শুধু জিনিয়াসদের জন্য এই ধাঁধা, ছবি দুটি থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে হবে

এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকাজুড়ে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার পুলিশ। ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, অশান্তির সময় গৌতম দাসের নামে এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এদিকে, উপপ্রধানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান অশোকনগরের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বিজনবাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন  LIVERPOOL: ভ্যান ডাইকের করা শেষ মুহূর্তের গোলে, দশম বারের জন্য কারাবাও কাপ জয় লিভারপুলের

তবে মৃতের পরিবারের দাবি, উপপ্রধান হওয়ার পর থেকেই পঞ্চায়েতের নানা বিষয়ে গোষ্ঠী কোন্দল শুরু হয়েছিল। বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বিজন বাবু। পরিকল্পনামাফিক তাঁকে খুন করা হয়েছে বলেই দাবি পরিবারের। এই খুনের পিছনে রাজনৈতিক কোনো কারণ রয়েছে নাকি অন্য কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

About Post Author