সময় কলকাতা ডেস্ক,২৫ ফেব্রুয়ারি : সন্দেশখালিতে অত্যাচার যারা করছে,আগেই তাদের এনকাউন্টার করার কথা বলেছিলেন। এবার সন্দেশখালির তৃণমূল কংগ্রেস কর্মী- সমর্থকদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তর দিনাজপুরের ইসলামপুরে ‘ মন কি বাত ‘অনুষ্ঠানে নিজের মনের কথা খোলসা করলেন সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদারের মতে, কলকাতা থেকে সামান্য দূরে উঠেছে ভয়াবহ অভিযোগ। বিজেপি নেতা সুকান্ত মজুমদার একদিকে যেরকম মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন, একইসাথে তিনি পরোক্ষে বলছেন তৃণমূল কর্মী সমর্থকদের গাছে বেঁধে রাখতে। তিনি স্পষ্ট বলছেন, সন্দেশখালির মানুষরা তৃণমূল কংগ্রেসের হাতে অত্যাচারিত হওয়ার পরেও তাঁরা মাথা ঠান্ডা রেখে আন্দোলন করছেন। তাঁরা ভালো তাই তাঁরা এখনও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের গাছে বেঁধে রাখছেন না।।
আরও পড়ুন OPTICAL ILLUSION: হাতে সময় মাত্র ৩০ সেকেন্ড, নীচের দেওয়া ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন


More Stories
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ