Home » কাদাপাড়ার জুটমিলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

কাদাপাড়ার জুটমিলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

সময় কলকাতা ডেস্ক, ২৭ ফেব্রুয়ারি: ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়। মঙ্গলবার সকালে ভয়াবহ আগুন লাগে বাইপাস লাগোয়া কাদাপাড়ার শতাব্দী প্রাচীন ক্যালকাটা জুট মিলের গুদামে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নিভাতে হয় বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছয়। দমকল কর্মীদের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। প্রচুর ক্ষয়ক্ষতি হলে এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন   WPL 2024: ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই দাপট, ডব্লিউপিএলে প্রথম জয় দিল্লি ক্যাপিটালের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  মঙ্গলবার সকালে জুটমিলের কর্মরত কর্মীরা হঠাৎই দেখেন গোডাউন থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে। জুটমিলের ওই গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ টাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কে সৃষ্টি হয় গোটা চত্বর জুড়ে। দ্রুত আগুনের লেলিনহান শিখা বাড়তে থাকে। জুটমিল কর্মীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। প্রথমে স্থানীয়রা এই আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুন নিয়ন্ত্রণে না আসায় তড়িঘড়ি খবর পৌঁছায় দমকলে।

খবর পাওয়া মাত্রই প্রথমে দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে। কিন্তু আগুনের ভয়াবহতা দেখে পরে আরও ৮টি ইঞ্জিন যায়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিভানোর কাছে হাত লাগান। সেইসঙ্গে দ্রুত জুট মিলের কর্মীদেরও উদ্ধার করেন।  দমকল কর্মীদের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তাদেরকে বোঝা যাচ্ছে এদিন আগুনের তীব্রতা ঠিক কতটা ছিল। যদিও এদিন ঠিক কি কারনে আগুন লেগেছে জানা যায়নি। সবটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। তবে, জুটমিল কর্তৃপক্ষের দাবি, জুট থেকেই আগুন লেগেছে, কোনও ইলেকট্রিক ফায়ারের ঘটনা এদিন ঘটেনি।

About Post Author