Home » ইউরিক অ্যাসিডের সমস্যা? সুস্থ থাকতে আজ থেকেই জোয়ান খান

ইউরিক অ্যাসিডের সমস্যা? সুস্থ থাকতে আজ থেকেই জোয়ান খান

সময় কলকাতা ডেস্ক, ২৭ ফেব্রুয়ারি: রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ার কারণে মারাত্মক সমস্যা হতে পারে। গাঁটে গাঁটে ব্যথা, কিডনির সমস্যা, হার্টের সমস্যার মতো নানারকম জটিলতা দেখা দিতে পারে শরীরে। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। গাউট হলে শরীরের জয়েন্ট জমে ইউরিক অ্যাসিড। সেক্ষেত্রে জয়েন্টে খুবই ব্যথা হয়। এক্ষেত্রে আপনি রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে জোয়ান খেতে পারেন। জোয়ান খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। জোয়ান খেলে হজমশক্তি বাড়ে,একথা কমবেশি আমাদের সবারই জানা। জোয়ান ইউরিক অ্যাসিড ছাড়াও অনেক রোগ কমাতে সাহায্য করে। যেমন-

আরও পড়ুন  Fastest T20 Century: টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড, দ্রুততম শতরানের মালিক হলেন এই ক্রিকেটার

ঠান্ডার সমস্যা কমে
জোয়ানে থাকা অ্যান্টি অক্সিডেন্টের প্রভাবে ঠান্ডার সমস্যা কমে। বুকে জমা শ্লেষ্মা কাটাতে জোয়ানের জল খুবই উপকারী। এছাড়াও গলায় ব্যথা হলে জোয়ান ও লবণ মেশানো গরম জলের ভাপ নিলে তা দ্রুত কমে।
ওজন হ্রাস
ওজন কমাতেও জোয়ান বেশ কার্যকরী উপাদান। শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয় জোয়ান। যা ওজন কমাতে সাহায্য করে। এক্ষেত্রে রাতে এক গ্লাস জলে জোয়ান ভিজিয়ে রেখে, পরদিন সকালে ওই জল পান করে নিন। জোয়ান ফাইভার সমৃদ্ধ হওয়ায় তা ওজন কমাতেও খুব সাহায্য করে।


ঘুম ভালো হয় জোয়ান খেলে
নিয়মিত ঘুমের সমস্যার কারণে মানুষের শরীরে নানান গুরুতর রোগের বাসা বাঁধে। এক্ষেত্রে আপনি যদি রাতে শোয়ার আগে একটুখানি জোয়ান মুখে দিতে পারেন, তবে ঘুম ভাল হবে। তাই দ্রুত ঘুমের সমস্যা থেকে মুক্তি পেতে জোয়ান খান।
ব্যথা কমায়
জোয়ানে থিমল তেল রয়েছে। তাই যে কোনো ব্যথা কমাতে জোয়ান দারুন কার্যকরী। আয়ুর্বেদ শাস্ত্রে জোয়ানের তেল বেশ গুরুত্বপূর্ণ একটি ওষুধ। আর্থ্রাইটিস বা গাঁটে ব্যথাও দূর করে জোয়ান।
ইউরিক অ্যাসিড কমায় জোয়ান
বেশি মাত্রায় জোয়ানের বীজ খেলে, খাদ্যগুণ ইউরিক অ্যাসিডকে ধারে কাছে ঘেঁষতে দেবে না – বলছেন বিশেষজ্ঞরা।।

About Post Author